কেপ ভার্দের বিপক্ষে কঠিন লড়াই নিয়ে যা বললেন মেসি

০৪ জুলাই ২০২৬, ০৮:২১ AM
লিওনেল মেসি

লিওনেল মেসি © সংগৃহীত

রাউন্ড অব ৩২-এর ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময় পর্যন্ত গড়ানো রুদ্ধশ্বাস লড়াই শেষে জয় তুলে নিয়ে শেষ ষোলোয় জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে নিজেদের পারফরম্যান্স নিয়ে খোলামেলা কথা বলেন অধিনায়ক লিওনেল মেসি। 

তিনি বলেন, কেপ ভার্দের অপরাজিত যাত্রা মোটেও কাকতালীয় ছিল না। স্পেন কিংবা উরুগুয়ের মতো শক্তিশালী দলের বিপক্ষেও তারা ভালো ফল করেছে, তাই ম্যাচটি যে কঠিন হবে, সে বিষয়ে আর্জেন্টিনা আগেই সতর্ক ছিল। তার ভাষায়, প্রথম গোলটি করাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গোল পাওয়ার পর মনে হয়েছিল ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখে আরও স্বচ্ছন্দে খেলা যাবে। কিন্তু বাস্তবে ঘটেছে ঠিক উল্টোটা।

আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ম্যাচের বিভিন্ন সময়ে তার দল বলের নিয়ন্ত্রণ হারিয়েছে। রক্ষণভাগ কিছুটা বেশি নিচে নেমে যাওয়ায় প্রতিপক্ষকে কাঙ্ক্ষিতভাবে চাপে রাখা সম্ভব হয়নি। সেই সুযোগ কাজে লাগিয়ে কেপ ভার্দে সমতাসূচক গোলও আদায় করে নেয়। তবে এমন পরিস্থিতির জন্য দল মানসিকভাবে প্রস্তুত ছিল বলেও জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, নকআউট পর্বের ফুটবলে কোনো ম্যাচই সহজ নয়। এখানে কোনো দলই প্রতিপক্ষকে বিনা লড়াইয়ে কিছু ছেড়ে দেয় না। কেবল নামের কারণে কোনো দলকে দুর্বল মনে করা হতে পারে, কিন্তু মাঠের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। তাই কেপ ভার্দের বিপক্ষে কঠিন লড়াই তাকে বিস্মিত করেনি।

মেসি বলেন, আমার মনে হয় এবারের বিশ্বকাপটা একটু ভিন্ন। দলগুলোর মধ্যে শক্তির ব্যবধান আগের চেয়ে অনেক কমে এসেছে। তাই এখন প্রতিটি ম্যাচই খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে। ছোট বলে পরিচিত দলগুলোও বড় দলগুলোর জন্য কঠিন চ্যালেঞ্জ তৈরি করছে।

দলের পারফরম্যান্স নিয়ে এই অধিনায়ক বলেন, আর্জেন্টিনা সব সময়ের মতোই সর্বোচ্চ চেষ্টা করেছে। সব ম্যাচে সেরা ফুটবল খেলা সম্ভব না হলেও লড়াইয়ের মানসিকতায় কোনো ঘাটতি ছিল না। এখন তাদের প্রধান লক্ষ্য দ্রুত শারীরিক ধকল কাটিয়ে ওঠা, পরবর্তী ম্যাচের প্রস্তুতি নেয়া এবং এই ম্যাচ থেকে ইতিবাচক বিষয়গুলো সঙ্গে নিয়ে শেষ ষোলোর লড়াইয়ে নামা।

এনসিপির জুলাই পদযাত্রার সমাবেশ চলাকালে বিস্ফোরণ
  • ০৬ জুলাই ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী উপাচার্য বদরুজ্জামান ভূঁ…
  • ০৬ জুলাই ২০২৬
জনগণকে প্রতিশ্রুতি দিলেও বিদ্যুৎ সংকট সমাধানে বাজেটে কার্যক…
  • ০৬ জুলাই ২০২৬
ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ …
  • ০৬ জুলাই ২০২৬
বাবার পরিশ্রম-সততা ছিল অনুপ্রেরণা, আনসার সদস্যের ছেলে বিসিএ…
  • ০৬ জুলাই ২০২৬
সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে উপপরিচালক নিয়োগ
  • ০৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence