আরেক ইতিহাস মেসির, ছুঁলেন ৬৪ বছরের পুরোনো রেকর্ড

০৪ জুলাই ২০২৬, ০৭:১২ AM
লিওনেল মেসি

লিওনেল মেসি © সংগৃহীত

বিশ্বকাপের মঞ্চে রেকর্ডের পর রেকর্ড গড়েই চলেছেন লিওনেল মেসি। এবার কেপ ভার্দের বিপক্ষে গোল করে ৬৪ বছর আগের একটি কীর্তিতে ভাগ বসালেন আর্জেন্টিনা অধিনায়ক।

মায়ামিতে অনুষ্ঠিত বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে গোল করে টানা পঞ্চম নকআউট ম্যাচে জালের দেখা পেয়েছেন মেসি। তার এই গোলধারা শুরু হয়েছিল ২০২২ বিশ্বকাপের শেষ ষোলোতে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এরপর কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস ও সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করেন। ফাইনালে ফ্রান্সের বিপক্ষে করেন জোড়া গোল। এবার কেপ ভার্দের বিপক্ষেও গোল করে টানা পঞ্চম নকআউট ম্যাচে স্কোরশিটে নাম লেখালেন তিনি।

এই কীর্তিতে মেসি ছুঁয়ে ফেলেছেন ব্রাজিলের কিংবদন্তি ভাভাকে, ১৯৫৮ ও ১৯৬২ বিশ্বকাপে টানা পাঁচটি নকআউট ম্যাচে গোল করেছিলেন তিনি। এর আগে এই কীর্তি ছিল শুধু ভাভা, ব্রাজিলের লিওনিদাস এবং হাঙ্গেরির জর্জি সারোসির দখলে।

এছাড়া বিশ্বকাপে টানা অষ্টম ম্যাচে গোল করার নিজের রেকর্ডও আরও সমৃদ্ধ করেছেন মেসি। চলতি আসরে এখন পর্যন্ত সাত গোল করে তিনি গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষস্থান ধরে রেখেছেন। কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হলান্ডের চেয়েও এগিয়ে আছেন আর্জেন্টাইন অধিনায়ক।

আরও একটি পরিসংখ্যানে সবার ওপরে উঠে গেছেন মেসি। বিশ্বকাপের নকআউট পর্বে এখন পর্যন্ত তার সরাসরি গোল-অবদান দাঁড়িয়েছে ১২টি—৬টি গোল ও ৬টি অ্যাসিস্ট। এই তালিকায় তিনি পেছনে ফেলেছেন ব্রাজিলের কিংবদন্তি পেলে ও ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেকে, তাদের দুজনেরই নকআউটে সরাসরি গোল-অবদান ১১টি করে।

সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী
  • ১৩ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি শেষ পর্ব পরীক্ষার সময়সূচি প্রক…
  • ১৩ অক্টোবর ২০২৬
আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা
  • ১৩ অক্টোবর ২০২৬
নিজের ছবি দিয়েই হোয়াটসঅ্যাপে স্টিকার তৈরি করবেন যেভাবে
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েট আন্দোলনে বুয়েটের সংহতি, শাহবাগে শিক্ষার্থীদের মানববন্…
  • ১৩ অক্টোবর ২০২৬