গোপালগঞ্জের সমর্থকদের বিশ্বাস, এবার বিশ্বকাপ জিতবে জার্মান

২০ জুন ২০২৬, ১০:৩০ PM
গোপালগঞ্জে শোভাযাত্রা করেছেন জার্মানের সমর্থকরা

গোপালগঞ্জে শোভাযাত্রা করেছেন জার্মানের সমর্থকরা © টিডিসি সম্পাদিত

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে গোপালগঞ্জে শোভাযাত্রা করেছেন জার্মানের সমর্থকরা। ঢাকঢোলের তালে, জার্মানির জার্সি গায়ে এবং ফুটবল খেলতে খেলতে তারা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। শনিবার (২০ জুন) বিকেলে জেলা শহরের পৌরপার্ক থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পুনরায় পৌরপার্কে এসে কর্মসূচির সমাপ্তি ঘটে।

শোভাযাত্রায় অংশ নেওয়া সমর্থকরা জার্মান দলের প্রতি তাদের ভালোবাসা ও সমর্থন প্রকাশ করেন। তারা বিশ্বাস করেন, এবারের বিশ্বকাপে জার্মানি শিরোপা জিতবে এবং বিশ্ব ফুটবলে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দেবে।

শোভাযাত্রায় জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব কচি সিকদার, ফুটবলার আব্দুল মান্নান মানিসহ জার্মান দলের সমর্থকরা অংশ নেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ আয়োজনে যোগ দিয়ে বিশ্বকাপের আমেজকে আরও প্রাণবন্ত করে তোলেন।

আয়োজকদের মতে, ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসবের আবহ তৈরি হয়েছে। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতেই এ শোভাযাত্রার আয়োজন করা হয়।

‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আইডিকলে সহকারী ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬