বিশ্বকাপের মঞ্চে ছেলের গোল দেখে কাঁদলেন মা

২০ জুন ২০২৬, ০৮:১৮ PM
বিশ্বকাপের মঞ্চে ছেলের গোল দেখে কাঁদলেন মা

বিশ্বকাপের মঞ্চে ছেলের গোল দেখে কাঁদলেন মা © সংগৃহীত

বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেই স্বরুপে ফিরেছে ব্রাজিল। শনিবার হাইতির বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর এই ম্যাচেই নজর কাড়লেন ম্যাথিয়াস কুনহা। স্বপ্নের বিশ্বকাপ ক্যারিয়ারে গোলের খাতা খুলেছেন। তাও একটা নয়, হাইতির বিপক্ষে করেছেন জোড়া গোল। আর এই ম্যাচে ছেলেকে গোল করতে দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি তার মা লুজিয়ানা কুনহা।

হাইতির বিপক্ষে ম্যাচের ২৩ ও ৩৬ মিনিটে ব্রাজিল ২-০ গোলে এগিয়ে যায়। এই দুটি গোলই করেছেন কুনহা। ২৭ বছর বয়সী ফরোয়ার্ডের গোলের পর ক্যামেরার লেন্স ঘুরে যায় গ্যালারির দিকে। ছেলের গোলের পর আবেগপ্রবণ হয়ে পড়েন মা লুজিয়ানা। আর সামাজিক মাধ্যমে মুহুর্তেই কুনহার মায়ের কান্নার দৃশ্য দ্রুত ছড়িয়ে পড়ে।

কুনহার জন্য এটা প্রথম বিশ্বকাপ হলেও তিনি খেলতে পারতেন ২০২২ কাতার বিশ্বকাপেই। তৎকালীন কোচ তিতে জাতীয় দলে কুনহাকে ডেকেছিলেন ঠিকই। কিন্তু শেষ মুহূর্তে এসে বিশ্বকাপ দল থেকে জায়গা হারিয়েছিলেন তিনি। এমনকি ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে ম্যাচের আগে ২৪ ম্যাচে মাত্র ১ গোল ছিল।

২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির আভাস
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপক ও নেহা বোরাকে ফের আটক দিল্লি পুলিশের
  • ১৭ অক্টোবর ২০২৬
শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬
বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া টাকা যেভাবে উদ্ধার হলো
  • ১৭ অক্টোবর ২০২৬
শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬