ম্যাচ নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের গুরুত্বপূর্ণ তিন খেলোয়াড়

২০ জুন ২০২৬, ০৭:৫৯ PM
ম্যাচ নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের গুরুত্বপূর্ণ তিন খেলোয়াড়

ম্যাচ নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের গুরুত্বপূর্ণ তিন খেলোয়াড় © সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ পর্বে দুই ম্যাচ শেষে বেশ ভালো অবস্থানে রয়েছে ব্রাজিল। মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে অভিযান শুরু করলেও দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে সেলেসাওরা। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে বর্তমানে ‘সি’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

তবে নকআউট পর্বের আগে স্কটল্যান্ডের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচকে ঘিরে নতুন উদ্বেগ তৈরি হয়েছে ব্রাজিল শিবিরে। দলের তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড়—মিডফিল্ডার কাসেমিরো, লেফট ব্যাক ডগলাস সান্তোস এবং সেন্টার ব্যাক রজার ইবানিজ—নিষেধাজ্ঞার ঝুঁকিতে রয়েছেন।

এই তিনজনই ইতোমধ্যে একটি করে হলুদ কার্ড দেখেছেন। ফলে স্কটল্যান্ডের বিপক্ষে আরেকটি হলুদ কার্ড দেখলে তারা শেষ বত্রিশের এক ম্যাচ খেলতে পারবেন না।

বাংলাদেশ সময় আগামী বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। ওই ম্যাচে ড্র করলেই নকআউট পর্বে জায়গা নিশ্চিত হবে সেলেসাওদের। আর জয় পেলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনাও উজ্জ্বল হবে।

এদিকে ২০২৬ বিশ্বকাপে ফিফা হলুদ কার্ড সংক্রান্ত নিয়মেও পরিবর্তন এনেছে। টুর্নামেন্টে ম্যাচ সংখ্যা বাড়ানোর কারণে খেলোয়াড়দের জমে থাকা হলুদ কার্ড দুটি ধাপে মুছে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্ব শেষে নকআউট রাউন্ড শুরু হওয়ার সময় আগের হলুদ কার্ডের হিসাব বাতিল হয়ে যাবে। একইভাবে কোয়ার্টার ফাইনালের আগে আবারও কার্ডের হিসাব নতুন করে শুরু হবে। তবে কোনো খেলোয়াড় যদি গ্রুপ পর্বের শেষ ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন, তাহলে তিনি পরের রাউন্ডের ম্যাচে নিষিদ্ধ থাকবেন।

তাই স্কটল্যান্ডের বিপক্ষে শুধু জয় বা নকআউট নিশ্চিত করাই নয়, গুরুত্বপূর্ণ তিন খেলোয়াড়কে কার্ড থেকে বাঁচিয়ে রাখাও এখন ব্রাজিলের বড় চ্যালেঞ্জG

দেশের ৩০ শতাংশ শিক্ষার্থী জীবনভর ‘কঠিন সিদ্ধান্ত’ নেওয়ার কথ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
‘ব্রো’ ডাকা নিয়ে সংঘর্ষে জড়ালেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যাল…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
যশোরের অভয়নগরে মাদক বিক্রিতে বাধা, ছাত্রদল নেতা ছুরিকাহত
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
অসহযোগিতার পরও ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবা…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা পুনঃমূল্যায়নের ফল প্রকাশের তারিখ জানাল বোর্ড
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
দিল্লিতে মণিপুরী সংগীতশিল্পীকে পিটিয়ে হত্যা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9