আর্জেন্টিনার কাছে হারের পর রেফারির বিরুদ্ধে অভিযোগ দিল আলজেরিয়া

২০ জুন ২০২৬, ১২:১২ PM
মেসির গোল

মেসির গোল © সংগৃহীত

বিশ্বকাপের অভিষেক ম্যাচে আর্জেন্টিনার কাছে ৩-০ ব্যবধানে হারের পর রেফারিং নিয়ে অসন্তোষ জানিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে আলজেরিয়ান ফুটবল ফেডারেশন। পোলিশ রেফারি সাইমন মারচিনিয়াকের দুটি সিদ্ধান্ত ম্যাচের ফলাফলে বড় প্রভাব ফেলেছে বলে দাবি করেছে তারা। বিশেষ করে লিওনেল মেসি ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের সঙ্গে জড়িত ঘটনাগুলো নিয়ে আপত্তি তুলেছে আলজেরিয়া।

ম্যাচটি শুরু থেকেই আর্জেন্টিনার নিয়ন্ত্রণে ছিল। লিওনেল মেসির হ্যাটট্রিকে আলবিসেলেস্তেরা ৩-০ গোলের জয় নিশ্চিত করে। তবে ম্যাচ শেষে আলজেরিয়ার ফুটবল কর্তৃপক্ষ দাবি করে, কিছু গুরুত্বপূর্ণ মুহূর্তে রেফারির সিদ্ধান্ত তাদের বিপক্ষে গেছে, যা ম্যাচের গতি বদলে দিতে পারত।

আলজেরিয়ার ক্রীড়া দৈনিক ‘কম্পিটিশন’ অফিসিয়াল সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, আলজেরিয়ান ফুটবল ফেডারেশন ফিফার কাছে জমা দেওয়া প্রতিবেদনে প্রথম ঘটনায় আঙুল তুলেছে অধিনায়ক আঈসা মান্দির সঙ্গে লিওনেল মেসির দ্বৈরথে। অভিযোগ অনুযায়ী, মেসি মান্দির পায়ে বুটের স্পাইক দিয়ে আঘাত করলেও রেফারি কোনো কার্ড দেখাননি। আলজেরিয়ার দাবি, এটি স্পষ্ট ফাউল হওয়া সত্ত্বেও শাস্তি এড়িয়ে গেছে।

দ্বিতীয় ঘটনায় আলজেরিয়ার মিডফিল্ডার ইব্রাহিম মাজার মুখে আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের কনুইয়ের আঘাত পাওয়ার পরও রেফারি কোনো ব্যবস্থা নেননি বলে অভিযোগ করা হয়েছে। ভিডিও সহায়ক রেফারিও এই ঘটনাগুলো পুনরায় পর্যালোচনা না করায় ক্ষোভ আরও বেড়েছে আলজেরিয়ার ফুটবল ফেডারেশনের মধ্যে।

আলজেরিয়ান ফুটবল ফেডারেশনের মতে, এই দুই ঘটনায় আর্জেন্টিনার খেলোয়াড়দের লাল কার্ড দেখানো সম্ভব ছিল। তাদের দাবি, এমন সিদ্ধান্ত এলে ম্যাচে খেলোয়াড় সংখ্যার ভারসাম্য বদলে যেত এবং আলজেরিয়ার জন্য ফল ভিন্ন হতে পারত।

ফেডারেশনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ভিডিও সহায়ক রেফারির হস্তক্ষেপ না করা এবং রেফারির সিদ্ধান্তগুলোই ম্যাচের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে তারা মনে করে।

এদিকে, গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আগামী মঙ্গলবার (২৩ জুন) জর্ডানের মুখোমুখি হবে আলজেরিয়া। অন্যদিকে আর্জেন্টিনা সোমবার (২২ জুন) অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামবে নকআউট পর্ব নিশ্চিতের লক্ষ্যে।

‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আইডিকলে সহকারী ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬