‘ট্যাকেল’ না করেও যেকারণে লাল কার্ড পেলেন প্যারাগুয়ের তারকা ফুটবলার আলমিরন

২০ জুন ২০২৬, ১০:২৮ AM
লাল কার্ড পেলেন আলমিন

লাল কার্ড পেলেন আলমিন © টিডিসি ছবি

তুরস্কের বিপক্ষে ম্যাচে ট্যাকেল না করেও লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে প্যারাগুয়ের মিডফিল্ডার মিগুয়েল আলমিরন। ফিফার নতুন নিয়ম অনুযায়ী প্রতিপক্ষকে উদ্দেশ্য করে মুখ ঢেকে কিছু বলা এবং অসদাচরণ করার কারণে ভিএআর পর্যালোচনার পর তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। একই ম্যাচে প্রথমার্ধের শেষ দিকে এই ঘটনাটি ঘটে, যখন প্যারাগুয়ে ১–০ গোলে এগিয়ে ছিল।

প্রথমার্ধের যোগ করা সময়ে ঘটে যাওয়া এই ঘটনায় প্যারাগুয়ে ১০ জনের দলে পরিণত হয়। আলমিরন তুরস্কের খেলোয়াড় মের্ত মুলদুরকে উদ্দেশ্য করে মুখ ঢেকে কিছু বলেন, যা রেফারি ভিএআরের মাধ্যমে পর্যালোচনা করেন। পরে নিয়ম ভঙ্গের কারণে তাকে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়ার নির্দেশ দেওয়া হয়। এটিকে ফিফার নতুন নিয়ম অনুযায়ী প্রথম দিককার কঠোর সিদ্ধান্তগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে।

এর আগে ম্যাচের শুরুতেই মাত্র ৬৫ সেকেন্ডে গোল করে এগিয়ে যায় প্যারাগুয়ে। মাতিয়াস গালারজার সেই গোলটি এবারের আসরের অন্যতম দ্রুততম গোল হিসেবে রেকর্ডে জায়গা করে নেয়।

ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক কৌশল নেয় প্যারাগুয়ে এবং দ্রুতই এর ফল পায়। তুরস্ক রক্ষণ থেকে বল বের করার সময় বড় ভুল করলে কিউবাস ও এনসিসোর নিখুঁত পাসে গালারজা বক্সের বাইরে থেকে দারুণ শটে গোল করেন। এই গোলে শুরুতেই এগিয়ে যায় প্যারাগুয়ে।

গোল হজম করার পর তুরস্ক কিছুটা এলোমেলো হয়ে পড়ে। তবে ধীরে ধীরে তারা ম্যাচে ফিরে আসে এবং আক্রমণের চাপ বাড়ায়। যদিও তাদের আক্রমণ কার্যকর ছিল না, তারপরও কয়েকটি বড় সুযোগ তৈরি হয়। ৩৪ মিনিটে মুলদুরের হেড ক্রসবার ও পোস্টে লেগে ফিরে আসে, যা প্রায় সমতা ফেরানোর সুযোগ ছিল।

এরপর ৩৫ মিনিটে প্যারাগুয়ে ব্যবধান বাড়ানোর সুযোগ পায়। তবে কাসেরেসের শট দুর্দান্তভাবে রুখে দেন তুরস্কের গোলরক্ষক চাকি্র।

তবে প্রথমার্ধের শেষ দিকে আলমিরনের লাল কার্ড ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। তিনি প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে কথার সময় মুখ ঢেকে মন্তব্য করায় নিয়ম অনুযায়ী শাস্তি পান।

‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আইডিকলে সহকারী ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬