দ্বিতীয় রাউন্ড নিশ্চিতে সামনে যে সমীকরণ ব্রাজিলের?

২০ জুন ২০২৬, ১০:২২ AM , আপডেট: ২০ জুন ২০২৬, ১০:২৭ AM
ব্রাজিলের ফুটবল দল

ব্রাজিলের ফুটবল দল © সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম জয় পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর হাইতিকে ৩-০ ব্যবধানে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে কার্লো আনচেলত্তির দল।

এ জয়ের পর ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে মরক্কোকে পেছনে ফেলে গ্রুপ ‘সি’ এর শীর্ষে উঠেছে সেলেসাওরা। এদিন ব্রাজিলের জয়ের মূল নায়ক ম্যাথিউস কুনহা, ম্যাচের প্রথমার্ধে জোড়া গোল করেন তিনি। পাশাপাশি আজকের গোলের পর চলতি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় গোলের দেখা পেয়েছেন ভিনিসিয়ুস। দ্বিতীয়ার্ধে আর গোল না হলেও ক্লিনশিট ধরে রাখে ব্রাজিল।

অন্যদিকে গ্রুপ ‘সি’ তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মরক্কো জয় লাভ করেছে। তবে স্কটল্যান্ডকে হারালেও ব্রাজিলের চেয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় গ্রুপে ২ নম্বরে আছেন আশরাফ হাকিমিরা। আর হাইতির বিপক্ষে জয়ের বিশ্বকাপের পরের রাউন্ডের খুব কাছে সেলেসাওরা। 

দুই ম্যাচ শেষে ব্রাজিল-মরক্কো দুই দলের পয়েন্টই সমান ৪। স্কটল্যান্ড হাইতির বিপক্ষে জিতলেও মরক্কোর কাছে হারায় তাদের পয়েন্ট ৩। এদিকে ব্রাজিল যদি নিজেদের শেষ ম্যাচ স্কটিশদের হারাতে পারে তবে সেলেসাওদের পয়েন্ট হবে ৭। ওদিকে শেষ ম্যাচে মরক্কো যদি হাইতিকে হারায় তবে তাদের পয়েন্টও হবে ৭। তখন গোল ব্যবধান, গোল সংখ্যা আর মুখোমুখি দেখায় ব্রাজিল আর মরক্কো- দুই দলের যে দল এগিয়ে থাকবে সে দলই শীর্ষে থেকে পরের রাউন্ডে যাবে। অন্য দলটি যাবে গ্রুপ রানার্স-আপ হয়ে। 

ব্রাজিল যদি স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ড্র করে তাহলে তাদের পয়েন্ট হবে ৫ আর স্কটিশদের হবে ৪। ৫ পয়েন্ট নিয়ে অন্তত গ্রুপের রানার্স-আপ হয়ে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে যাওয়া নিশ্চিত হবে সেলেসাওদের। গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারবে কি না তা নির্ভর করবে মরক্কো-হাইতি ম্যাচের ফলাফলের উপর। 

জানা গেছে, সি গ্রুপের চ্যাম্পিয়ন দল এফ গ্রুপের দ্বিতীয় দলের মুখোমুখি হবে, যেখানে নেদাল্যান্ডস, জাপান, সুইডেন ও তিউনিসিয়া আছে। এই গ্রুপের রানার্সআপ মুখোমুখি হবে এফ গ্রুপের চ্যাম্পিয়নের সঙ্গে। তৃতীয় দল পাবে এ গ্রুপের প্রথম দল, ই গ্রুপের প্রথম দল কিংবা আই গ্রুপের প্রথম দলের বিপক্ষে।

স্কুলে ভয়াবহ আগুন, শিক্ষার্থীসহ নিহত ২৯
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
তেল সংকটে অচল হাসপাতালের জেনারেটর, তেল পাঠালেন সাবেক ভূমিমন…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতায় শূন্য, ফলাফলে ৪৫ নম্বর
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
১৮ পিস ইয়াবাসহ যুবক আটক 
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
দুই পা অচল, তবু থামেনি রুবেলের পড়াশোনা, হামাগুড়ি দিয়ে শেষ ক…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞান মেলার আয়োজন করছে জিয়াউর রহমান ফাউন্ডেশন, শিক্ষক-শিক…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9