নকআউট নিশ্চিত করল যুক্তরাষ্ট্র

২০ জুন ২০২৬, ০৯:৩৭ AM , আপডেট: ২০ জুন ২০২৬, ০৯:৫০ AM
যুক্তরাষ্ট্র দলের উদযাপন

যুক্তরাষ্ট্র দলের উদযাপন © সংগৃহীত

ফিফা বিশ্বকাপের ‘ডি’ গ্রুপে অস্ট্রেলিয়াকে ২–০ গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্র। ম্যাচের শুরুতেই অস্ট্রেলিয়ার ডিফেন্ডার ক্যামেরন বার্জেস আত্মঘাতী গোল করলে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখে ব্যবধান বাড়ান অ্যালেক্স ফ্রিম্যান।

এই জয়ের মাধ্যমে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। এর আগে রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছিল আরেক সহ-আয়োজক মেক্সিকোও।

দুই ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠেছে যুক্তরাষ্ট্র। এক জয় ও এক হারে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে অস্ট্রেলিয়া। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে হেরে যাওয়া তুরস্ক ও প্যারাগুয়ে তৃতীয় ও চতুর্থস্থানে আছে।

এই জয়ের মাধ্যমে বিশ্বকাপে টানা দুই ম্যাচ জয়ের কীর্তিও গড়েছে যুক্তরাষ্ট্র, ১৯৩০ সালের পর প্রথমবার এমনটি ঘটল। যদিও গ্রুপে শীর্ষস্থান এখনও নিশ্চিত হয়নি। তুরস্ক–প্যারাগুয়ে ম্যাচ ড্র হলে গ্রুপ চ্যাম্পিয়নও হবে যুক্তরাষ্ট্র।

ম্যাচের ১১তম মিনিটেই এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। বাঁ-প্রান্ত থেকে ফরোয়ার্ড ফোলারিন বালোগানের ক্রস কেটে দিতে গিয়ে নিজেদের জালে বল পাঠিয়ে দেন অস্ট্রেলিয়ার ডিফেন্ডার বার্জেস। এতে আত্মঘাতী গোলে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র।

প্রথমার্ধে আধিপত্য বজায় রেখে বিরতির ঠিক আগে দ্বিতীয় গোল পায় স্বাগতিকরা। সের্হেনিও দেস্তের দূরপাল্লার শট প্রতিপক্ষের গায়ে লেগে উপরে উঠে গেলে সুযোগটি কাজে লাগিয়ে হেডে বল জালে পাঠান ডিফেন্ডার ফ্রিম্যান।

প্রথমে অফসাইডের কারণে গোলটি বাতিল হলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পর্যালোচনার পর সিদ্ধান্ত বদলে গোলটি বৈধ ঘোষণা করা হয়। এটি বিশ্বকাপে ফ্রিম্যানের প্রথম গোল।

দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি যুক্তরাষ্ট্র। অন্যদিকে শেষদিকে কয়েকটি সুযোগ তৈরি করলেও গোল করতে ব্যর্থ হয় অস্ট্রেলিয়া। ফলে ২–০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে যুক্তরাষ্ট্র। এই জয়ের মাধ্যমে ৯৬ বছর পর বিশ্বকাপে টানা দুই ম্যাচ জয়ের কীর্তি গড়ল যুক্তরাষ্ট্র।

আজ থেকে বসছে সংসদের তৃতীয় অধিবেশন, উঠছে ৩ গুরুত্বপূর্ণ বিল
  • ২৭ আগস্ট ২০২৬
রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
  • ২৭ আগস্ট ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে আহত ৪, তিন সদস্যের তদন্ত কম…
  • ২৭ আগস্ট ২০২৬
বদলির আবেদনের শেষ দিন আজ, সফটওয়্যার জটিলতায় শিক্ষকদের ভোগান…
  • ২৭ আগস্ট ২০২৬
ভিডিওর ভয় দেখিয়ে সংঘবদ্ধ ধর্ষণে অন্তঃসত্ত্বা স্কুলছাত্রী, প…
  • ২৭ আগস্ট ২০২৬
আইফোনে ‘গুপ্ত ট্র্যাকার’ আসলে কি ব্যবহারকারীর ওপর নজরদারি চ…
  • ২৭ আগস্ট ২০২৬