চোট পেয়ে মাঠ ছাড়লেন রাফিনিয়া

২০ জুন ২০২৬, ০৭:৫৩ AM
চোট পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া

চোট পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া © সংগৃহীত

হাইতির বিপক্ষে ব্রাজিলের গ্রুপ ‘সি’ বিশ্বকাপ ম্যাচের প্রথমার্ধে চোট পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। ম্যাচের ৩৯তম মিনিটে রাফিনিয়া মাঠে বসে পড়েন। এ সময় তার সতীর্থরা এবং দলের চিকিৎসাকর্মীরা তাকে ঘিরে ধরেন।

পরে তিনি উঠে দাঁড়িয়ে গোলরক্ষক অ্যালিসন ও ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে হাত মেলান। এরপর নিজেই খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠের সাইডলাইনের দিকে যান। ভিনিসিয়ুসকে রাফিনিয়ার হ্যামস্ট্রিংয়ের দিকে ইঙ্গিত করতে দেখা যায়, যা চোটের সম্ভাব্য স্থান বলে ধারণা করা হচ্ছে।

চোটের কারণে ৪০ তম মিনিটে রাফিনিয়াকে তুলে নেওয়া হয়। তার বদলি হিসেবে মাঠে নেমেছেন বোর্নমাউথ উইঙ্গার রায়ান। সাইডলাইনে একে অপরের সঙ্গে দেখা হলে দুজন আলিঙ্গন করেন। এ সময় রাফিনিয়াকে মাথা নিচু করে থাকতে দেখা যায়। বেঞ্চে থাকা সতীর্থরা এবং কোচ কার্লো আনচেলত্তি তার পিঠে হাত রেখে সান্ত্বনা দেন।

রাফিনিয়া মাঠ ছাড়ার সময় ব্রাজিল ২-০ গোলে এগিয়ে ছিল। দলের হয়ে জোড়া গোল করেন মাতেউস কুনিয়া। পরে ভিনিসিয়ুস জুনিয়র আরও একটি গোল করলে ব্যবধান দাঁড়ায় ৩-০।

এটি রাফিনিয়ার দ্বিতীয় বিশ্বকাপ আসর। তবে এখনো বিশ্বকাপের মঞ্চে কোনো গোলের দেখা পাননি তিনি।

‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আইডিকলে সহকারী ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬