কুনহার জোড়া গোলের পর ভিনিসিয়ুসের গোল

২০ জুন ২০২৬, ০৭:২৩ AM , আপডেট: ২০ জুন ২০২৬, ০৭:৪৪ AM
ব্রাজিল-হাইতি ম্যাচ

ব্রাজিল-হাইতি ম্যাচ © সংগৃহীত

পুরোপুরি যেন ছন্দে ফিরেছে ব্রাজিল। ম্যাচে হাইতির বিপক্ষে তৃতীয় গোল করে ব্যবধান ৩–০ করেন ভিনিসিয়ুস।

গোলের সূচনা করেন লুকাস পাকেতা, দারুণ এক চিপ পাসে হাইতির ডিফেন্স লাইনের ওপরে বল ভাসিয়ে দেন। সেই সুযোগ কাজে লাগিয়ে প্রথমার্থের ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে বাঁ দিক দিয়ে দৌড়ে এগিয়ে যান ভিনিসিয়ুস।

গোলরক্ষক জনি প্লাসিড সামনে এগিয়ে এসে কোণ ছোট করার চেষ্টা করলেও, ঠান্ডা মাথায় চিপ শটে বল তার মাথার ওপর দিয়ে জালে পাঠান ভিনিসিয়ুস।

এর আগে, ম্যাচের ২৩তম মিনিটে হাইতির রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ম্যাচে এগিয়ে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ব্রাজিলের আক্রমণ থেকে বল বক্সের ভেতরে পৌঁছানোর পর হাইতির ডিফেন্ডাররা নিজেদের মধ্যে সমন্বয় হারিয়ে ফেলেন। সেই সুযোগে বলের নাগাল পান ম্যাথিউস কুনহা। তার নেওয়া শট হাইতির ডিফেন্ডার ডেলক্রোয়ার গায়ে লেগে দিক পরিবর্তন করে। পরে বলটি আবার কুনহার শরীরে লেগে গোললাইন অতিক্রম করে জালে জড়িয়ে যায়।

পরে ম্যাচের ৩৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে জোড়া গোল পূর্ণ করলেন ম্যাথিউস কুনহা। দারুণ এক আক্রমণ থেকে বক্সের বাইরে থেকে নিখুঁত শটে বল জালে পাঠান তিনি।

গোলের সূচনা করেন ভিনিসিয়ুস, বাঁ-দিক থেকে চমৎকারভাবে বল বাড়িয়ে দেন কুনহার কাছে। সময় নিয়ে নিয়ন্ত্রণে নেওয়ার পর বাঁ পায়ের জোরালো শটে বলটি পাঠান গোলের বাঁ-দিকের উপরের কোণে।

‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আইডিকলে সহকারী ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬