বিশ্বকাপের দ্রুততম গোল মরক্কোর সাইবারির

২০ জুন ২০২৬, ০৬:৩০ AM
ইসমায়েল সাইবারি

ইসমায়েল সাইবারি © সংগৃহীত

স্কটল্যান্ডের বিপক্ষে রেফারির বাঁশি বাজার ৭১ সেকেন্ডের মধ্যেই ইসমায়েল সাইবারির একমাত্র গোলে লিড নেয় মরক্কো। দুর্দান্ত ফিনিশিংয়ে গোলটি করেন তিনি। বিশ্বকাপের চলতি আসরের দ্রুততম গোলটিও করেন অ্যাটাকিং এই মিডফিল্ডার।

ম্যাচ শুরুর ১৪ সেকেন্ড পর প্রথমবার বলের নিয়ন্ত্রণ পায় মরক্কো। এরপর মাত্র ৫৬ সেকেন্ডের মধ্যেই কাঙ্ক্ষিত গোলটি এসেছে। প্রায় মাঝমাঠ থেকে সতীর্থের উড়ন্ত পাস নিয়ন্ত্রণে নিয়ে দ্রুত বক্সে ঢুকে পড়েন সাইবারি। এরপর তার শক্তিশালী শট ঠেকানোর কোনো সুযোগই পাননি স্কটল্যান্ডের গোলরক্ষক আনগুস গুণ।

বিশ্বকাপের চলতি আসরে সাইবারির দ্বিতীয় গোল এটি। এর আগে, ব্রাজিলের বিপক্ষে ১–১ গোলে ড্রয়ের ম্যাচেও মরক্কোর হয়ে গোল করেছিলেন এই মিডফিল্ডার।

এই গোলের মাধ্যমে আরেকটি অনন্য কীর্তিও গড়েন সাইবারি। আফ্রিকার দ্বিতীয় ফুটবলার হিসেবে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচেই গোল করার নজির স্থাপন করেছেন তিনি। এর আগে, ২০১৮ রাশিয়া বিশ্বকাপে মিশরের মোহাম্মদ সালাহ প্রথম আফ্রিকান খেলোয়াড় হিসেবে টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে গোল করেছিলেন।

‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আইডিকলে সহকারী ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬