আর্জেন্টিনার লুজু টিভি

মেসির বাবার মৃত্যু নিয়ে গুজব, উপস্থাপিকাসহ পুরো টিমকে চাকরিচ্যুত

১৯ জুন ২০২৬, ১০:৩৮ AM
মেসি ও তার বাবা

মেসি ও তার বাবা © টিডিসি ছবি

আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির বাবা হোর্হে হোরাসিও মেসির মৃত্যুর ভুয়ো খবর প্রচার করায় চরম শাস্তির মুখে পড়েছেন দেশটির একটি শীর্ষস্থানীয় স্ট্রিমিং চ্যানেলের উপস্থাপিকা এবং পুরো টিম। ২০২৬ বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনার অন্যতম প্রধান মাধ্যম 'লুজু টিভি' গত বৃহস্পতিবার তাদের 'এল শো দেল ভেরানো' অনুষ্ঠানের উপস্থাপিকা ফ্লোরেন্সিয়া পেনা এবং তার পুরো টিমকে চাকরিচ্যুত করার ঘোষণা দেয়। লাইভ অনুষ্ঠান চলাকালীন মেসির বাবার মৃত্যুর মিথ্যা খবর ছড়িয়ে দেওয়ার কারণে চ্যানেলে বড় ধরনের সংকট তৈরি হলে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এই গণ-চাকরিচ্যুতির কঠোর পদক্ষেপ নেয়।

এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে একটি লাইভ সম্প্রচার চলাকালীন। উপস্থাপিকা ফ্লোরেন্সিয়া হঠাৎ চলমান অনুষ্ঠান থামিয়ে দর্শকদের জানান যে, হোর্হে মেসি কিছুক্ষণ আগে মারা গেছেন। তিনি আরও দাবি করেন, লিওনেল মেসি তাঁর বাবার শেষকৃত্যে যোগ দিতে এবং পরিবারের পাশে থাকতে মার্কিন যুক্তরাষ্ট্রে চলমান বিশ্বকাপের ক্যাম্প ছেড়ে আর্জেন্টিনায় ফিরে আসবেন। লাইভ অনুষ্ঠানে দেওয়া এমন দায়িত্বজ্ঞানহীন ও অসত্য তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে তীব্র বিভ্রান্তির সৃষ্টি করে, যা আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিধারী অধিনায়ক মেসিকে প্রচণ্ড ক্ষুব্ধ ও বিরক্ত করে।

প্রকৃতপক্ষে, মেসির বাবা হোর্হে হোরাসিও মেসি মারা যাননি, তবে তিনি বর্তমানে একটি স্বাস্থ্যগত সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন। গত বুধবার আর্জেন্টিনার স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, তিনি আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাবার এই গুরুতর অসুস্থতার কারণেই বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিরুদ্ধে জয়ের পর মাঠের মধ্যেই মেসি কেঁদে ফেলেছিলেন বলে জানা গেছে। হোর্হের অসুস্থতার বিষয়টি আগে বেশ গোপন রাখা হলেও তাঁর মৃত্যুর এই নিষ্ঠুর গুজবকে মিথ্যা প্রমাণ করতেই মেসির পরিবার বাধ্য হয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি জনসমক্ষে প্রকাশ করে। এক আনুষ্ঠানিক বিবৃতিতে মেসি এই ঘটনার তীব্র সমালোচনা করে দায়ীদের 'সংবেদনশীলতা, শ্রদ্ধা ও নৈতিকতার অভাব' রয়েছে বলে উল্লেখ করেন।

মেসির পরিবারের পক্ষ থেকে হোর্হের প্রকৃত স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে যে সম্পূর্ণ বিবৃতিটি দেওয়া হয়েছে, তা নিচে অপরিবর্তিত রেখে তুলে ধরা হলো:

'মেসি পরিবার সবাইকে জানাচ্ছে যে, হোর্হে বর্তমানে একটি স্বাস্থ্যগত সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন এবং সুস্থ হয়ে উঠছেন। তাঁর শারীরিক অবস্থা বর্তমানে ইতিবাচকভাবে উন্নত হচ্ছে। গত কয়েক ঘণ্টায় যে সমস্ত তথ্য, গুজব এবং জল্পনা-কল্পনা ছড়ানো হয়েছে, তার বিরুদ্ধে মেসি পরিবার গভীর ক্ষোভ প্রকাশ করছে। কিছু মানুষ সম্পূর্ণ ব্যক্তিগত এবং পারিবারিক একটি বিষয়কে যেভাবে সংবেদনশীলতা, শ্রদ্ধা বজায় না রেখে অনৈতিকভাবে  উপস্থাপন করেছে, তাতে পরিবার অত্যন্ত মর্মাহত।' 

পরিবার আরও পরিষ্কার করে জানাচ্ছে যে, হোর্হের শারীরিক অবস্থা সম্পর্কে প্রকৃত ও সঠিক তথ্য শুধুমাত্র তাঁর পরিবারের কাছেই আছে। সুতরাং, পরিবার বা তাঁদের নিজস্ব মাধ্যম ছাড়া অন্য কোনো সূত্র থেকে আসা তথ্য, বক্তব্য বা সংবাদকে বৈধ এবং সত্য বলে গণ্য করবেন না। এই ধরনের পরিস্থিতিতে আমরা সবার কাছ থেকে দায়িত্বশীলতা, বিচক্ষণতা এবং মানবিক আচরণ আশা করি। একজন মানুষের স্বাস্থ্য এবং তাঁর চারপাশের মানুষের মানসিক শান্তি কোনোভাবেই দায়িত্বজ্ঞানহীন সংবাদমাধ্যমের জল্পনা-কল্পনা বা বাণিজ্যিক স্বার্থের বিষয় হওয়া উচিত নয়। আমরা আমাদের প্রতি সবার ভালোবাসা, শ্রদ্ধা এবং উদ্বেগের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। একই সাথে আমরা অনুরোধ করছি, হোর্হে এবং তাঁর পুরো পরিবারের এই সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ার সময়ে যেন তাঁদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা হয়। ভবিষ্যতে যেকোনো গুরুত্বপূর্ণ তথ্য পরিবার নিজেই সঠিক সময়ে এবং নিজস্ব মাধ্যমের সাহায্যে সবাইকে জানিয়ে দেবে। আমাদের পরিস্থিতি বোঝার জন্য সবাইকে ধন্যবাদ।'

সুখবর পেলেন ৬১৮ বিসিএস ক্যাডার, দেখুন তালিকা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইউআইইউতে পিএলসি ল্যাব উদ্বোধন এবং ‘মাস্টারিং পিএলসি অ্যান্ড…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নানাবাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিল্পবর্জ্য-পলিথিন দূষণে মৃতপ্রায় তুরাগ, হুমকিতে জীববৈচিত্র…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তান ক্রিকেটে যে ৩ সংকট দেখছেন ডি ভিলিয়ার্স
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলে সাপের উপদ্রব, মেডিকেলে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9