পা ভেঙে ঝুলে গেল ইসমায়েল কোনের, কাতারকে গোল বন্যায় ভাসাল কানাডা

১৯ জুন ২০২৬, ০৭:৫০ AM
ইসমায়েল কোনে

ইসমায়েল কোনে © টিডিসি ছবি

কাতারকে ৬–০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে কানাডা। তবে স্বাগতিকদের এই বড় জয়ের আনন্দকে বিষাদে রূপ দিয়েছে মিডফিল্ডার ইসমায়েল কোনের ভয়াবহ ইনজুরি। প্রতিপক্ষ খেলোয়াড়ের মারাত্মক ট্যাকলে মাঠে ভেঙে ঝুলে যায় কোনের বাঁ পায়ের হাঁটুর নিচের অংশ। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পাশাপাশি পুরো ম্যাচে চরম বিপর্যয়ের মুখে পড়া কাতারকে ম্যাচ শেষ করতে হয়েছে ৯ জনের দল নিয়ে।

ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে ম্যাচের ৫২ মিনিটে ঘটে সেই মর্মান্তিক ঘটনা। কানাডিয়ান মিডফিল্ডার ইসমায়েল কোনের কাছ থেকে বল কাড়তে গিয়ে পেছন থেকে মারাত্মক ট্যাকল করেন কাতারের মিডফিল্ডার আসিম মাদিবো। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে যন্ত্রণায় কাতরাতে থাকেন কোনে। তখন তাঁর বাঁ পায়ের হাঁটুর নিচের অংশ ভেঙে ঝুলতে দেখা যায়। মাঠে কিছুক্ষণ প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে স্ট্রেচারে করে বাইরে নিয়ে যাওয়া হয়। কোনের এই অবস্থা দেখে মাঠে সান্ত্বনা দিতে এসে কেঁদে ফেলেন কানাডার কোচ জেসে মার্চ।

ভয়াবহ এই ফাউলের জন্য রেফারি প্রথমে মাদিবোকে হলুদ কার্ড দেখালেও পরে ভিএআর (VAR) দেখে তাঁকে লাল কার্ড দেওয়া হয়। মাঠ ছাড়ার আগে মাদিবোকেও বেশ অনুশোচনায় ভুগতে দেখা যায় এবং সতীর্থরা তাঁকে সান্ত্বনা দেন। এই ঘটনার কারণে প্রায় সাড়ে ছয় মিনিট খেলা বন্ধ ছিল।

কোনে মাঠ ছাড়ার পর তাঁর বদলি হিসেবে নামা মিডফিল্ডার নাথান সালিবা ম্যাচের ৬৪ মিনিটে ফ্রি–কিক থেকে একটি চমৎকার গোল করেন। গোল করার পর সতীর্থ কোনের জার্সি উঁচিয়ে ধরে স্বাগতিক দর্শকদের দেখান তিনি, যা মাঠে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।

এর আগে ম্যাচের প্রথমার্ধেই ৩–০ গোলে এগিয়ে গিয়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয় কানাডা। ১৬ মিনিটে কাইল লারিনের গোলের পর থেকেই স্বাগতিকদের বড় জয়ের আভাস পাওয়া যাচ্ছিল। পরিসংখ্যান বলছে, লারিন গোল করলে কানাডা কখনো হারে না। এরপর ম্যাচের ২৯ মিনিটে এবং প্রথমার্ধের যোগ করা সময়ে আরও দুটি গোল করেন জোনাথন ডেভিড।

ম্যাচের ৩৩ মিনিটে কানাডিয়ান ফরোয়ার্ড তেজন বুকানানকে ফাউল করে কাতারের ডিফেন্ডার হোমাম আহমেদ লাল কার্ড দেখলে কাতার প্রথম ১০ জনের দলে পরিণত হয়। পরবর্তীতে ৫২ মিনিটে মাদিবো লাল কার্ড পাওয়ায় কাতার পরিণত হয় ৯ জনের দলে।

কাতারের দুজন খেলোয়াড় কম থাকার পূর্ণ সুযোগ নিয়ে ম্যাচের বাকি সময়ে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে কানাডা। ৭৫ মিনিটে কাতারের মোহাম্মদ মানাইয়ের আত্মঘাতী গোলে ব্যবধান আরও বাড়ে। আর ম্যাচের যোগ করা সময়ে নিজের হ্যাটট্রিক পূর্ণ করে কাতারের কফিনে শেষ পেরেকটি ঠোকেন জোনাথন ডেভিড। এর মাধ্যমে দীর্ঘ ৬০ বছর পর বিশ্বকাপের ইতিহাসে ষষ্ঠ খেলোয়াড় হিসেবে স্বাগতিক দেশের হয়ে হ্যাটট্রিক করার গৌরব অর্জন করলেন ডেভিড। সর্বশেষ ১৯৬৬ সালের বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের কিংবদন্তি জিওফ হার্স্ট এই কীর্তি গড়েছিলেন।

ফিফা র‍্যাঙ্কিংয়ে ২৮তম স্থানে থাকা কানাডা এবং ৫৮তম স্থানে থাকা কাতারের এই ম্যাচের ফল ফুটবলপ্রেমীরা আগে থেকেই কিছুটা আন্দাজ করেছিলেন। তবে মাঠের খেলায় কাতারকে কোনো সুযোগই দেয়নি কানাডা। এই হারের মাধ্যমে কাতার বিশ্বকাপের ইতিহাসে এক অনন্য ও অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়ল। তারা প্রথম দল যারা একই ম্যাচে আত্মঘাতী গোল করার পাশাপাশি দুই-দুটো লাল কার্ড দেখল।

বিশ্বকাপের ইতিহাসে এটি কানাডার প্রথম জয়। একই সাথে স্বাগতিক দেশ হিসেবে বিশ্বকাপে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ডেও ভাগ বসিয়েছে তারা। এর আগে ১৯৩৪ সালে ইতালি ৭–১ ব্যবধানে যুক্তরাষ্ট্রকে, ১৯৫০ সালে ব্রাজিল ৭–১ ব্যবধানে সুইডেনকে এবং ১৯৭৮ সালে আর্জেন্টিনা ৬–০ ব্যবধানে পেরুকে হারিয়েছিল। এ ছাড়া ১৯৩৪ সালে ইতালি ও ১৯৫৪ সালে তুরস্কের পর বিশ্বকাপে ন্যূনতম ছয় গোলের ব্যবধানে প্রথম জয় পেল কানাডা।

এই বড় জয়ের পর 'বি' গ্রুপে সুইজারল্যান্ডকে পেছনে ফেলে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে কানাডা। আগের ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনাকে হারানো সুইজারল্যান্ড সমান ম্যাচে সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে রয়েছে।

‘ব্যর্থতার’ ব্যানারের জবাবে ১৮০ দিনের ‘সাফল্যের’ ব্যানার টা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিকন ফার্মাসিউটিক্যালসে সরাসরি সাক্ষাৎকারে চাকরির সুযোগ
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকদের বদলি করতে বিল পাস, নেপথ্যে যাদবপু…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বয়স ষাট পেরিয়েছে? সুস্থ থাকতে থালায় রাখুন এই খাবারগুলো
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
‘হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে’— মুগ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
স্কালোনিকে বোকা জুনিয়র্সের কোচ হিসেবে চান আর্জেন্টিনার প্রে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9