ফের যুক্তরাষ্ট্র বিশ্বকাপে নরওয়ের অনন্য ইতিহাস

১৯ জুন ২০২৬, ১২:০২ AM
 নরওয়ে ফুটবল দল

নরওয়ে ফুটবল দল © সংগৃহীত

২০২৬ বিশ্বকাপে ইরাককে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে বিশ্বমঞ্চে দুর্দান্ত অভিষেক ঘটিয়েছে নরওয়ে। তবে এই ম্যাচে কেবল বড় জয়ই নয়, ফুটবল বিশ্বকাপের ইতিহাসের পাতায় সম্পূর্ণ নতুন এক রূপকথা লিখেছে তারা। নরওয়ে একই ম্যাচে এমন তিন ফুটবলারকে মাঠে নামিয়েছে, যাদের বাবারাও একসময় একসঙ্গে দেশের হয়ে বিশ্বকাপ খেলেছিলেন। বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম একই দলের হয়ে এমন তিন ফুটবলার একসঙ্গে মাঠে নামলেন, যাদের বাবারা এর আগে একই সাথে আরেকটি বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করেছিলেন।

ইরাকের বিপক্ষে নরওয়ের এই ঐতিহাসিক জয়ের ম্যাচে একসঙ্গে মাঠ মাতান এই প্রজন্মের তিন তারকা আর্লিং ব্রাউত হালান্ড, আলেকজান্ডার সরলথ এবং ক্রিস্টিয়ান থর্স্টভেদত। এদের মধ্যে দলের সেরা তারকা আর্লিং হালান্ড ম্যাচে দুর্দান্ত এক জোড়া গোল করে নরওয়ের বড় জয় নিশ্চিত করেন।

ঠিক ৩২ বছর আগে, ১৯৯৪ সালের মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বকাপে নরওয়ে দলের হয়ে মাঠ কাঁপিয়েছিলেন এই তিন ফুটবলারের বাবারা। লক্ষ্যণীয় বিষয় হলো, সেবার এই তিন সিনিয়র ফুটবলারও একসঙ্গে একই টুর্নামেন্টে খেলেছিলেন। বর্তমান তারকা আর্লিং হালান্ডের বাবা আলফ-ইঙ্গে হালান্ড, আলেকজান্ডার সরলথের বাবা গোরান সরলথ এবং ক্রিস্টিয়ান থর্স্টভেদতের বাবা এরিক থর্স্টভেদত ১৯৯৪ সালের বিশ্বকাপে একসাথে নরওয়ের জার্সিতে মাঠ মাতান।

ফিফা বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে এমন কাকতালীয় এবং গৌরবময় ঘটনা এর আগে কখনও দেখা যায়নি। ১৯৯৪ সালে আমেরিকার মাঠে খেলে যাওয়া তিন সতীর্থের সন্তানেরা ২০২৬ সালে এসে আবারও বিশ্বমঞ্চে একসঙ্গে নরওয়ের জার্সিতে একই কীর্তি গড়ে ইতিহাস ও ঐতিহ্যের এক অনন্য উত্তরাধিকার স্থাপন করলেন।

সুখবর পেলেন ৬১৮ বিসিএস ক্যাডার, দেখুন তালিকা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইউআইইউতে পিএলসি ল্যাব উদ্বোধন এবং ‘মাস্টারিং পিএলসি অ্যান্ড…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নানাবাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিল্পবর্জ্য-পলিথিন দূষণে মৃতপ্রায় তুরাগ, হুমকিতে জীববৈচিত্র…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তান ক্রিকেটে যে ৩ সংকট দেখছেন ডি ভিলিয়ার্স
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলে সাপের উপদ্রব, মেডিকেলে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9