প্রথমার্ধে কেপ ভার্দেকে গোল দিতে পারল না স্পেন

১৫ জুন ২০২৬, ১০:৫১ PM , আপডেট: ১৫ জুন ২০২৬, ১১:০৭ PM
স্পেন-কেপ ভার্দে ম্যাচ

স্পেন-কেপ ভার্দে ম্যাচ © সংগৃহীত

ম্যাচের প্রথমার্ধ শেষ, কিন্তু কেপ ভার্দের রক্ষণ ভাঙতে পারেনি স্পেন। যদিও স্কোরলাইন ০-০ থাকবে, ম্যাচের আগে এমনটা অকল্পনীয়ই ছিল। তবে এর পুরো কৃতিত্ব কেপ ভার্দে এবং তাদের গোলরক্ষক ভোজিনিয়ার। দুর্দান্ত সংগঠিত রক্ষণ আর গোলপোস্টের নিচে ভোজিনিয়ার অনবদ্য পারফরম্যান্সে বারবার থমকে গেছে  স্পেনের আক্রমণ। অবশ্য১ প্রথম ৪৫ মিনিটে স্পেনের শট অন টার্গেট ছিল মাত্র পাঁচটি।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে প্রত্যাশার তুলনায় অনেকটাই ছন্দহীন দেখা গেছে স্প্যানিশদের। অন্যদিকে, শৃঙ্খলাবদ্ধ রক্ষণে ভর করে প্রথমার্ধ গোলশূন্য রেখে মাঠ ছাড়ে কেপ ভার্দে। এখন দেখার বিষয়, দ্বিতীয়ার্ধে বেঞ্চে থাকা লামিন ইয়ামালকে নামিয়ে ম্যাচের চিত্র বদলাতে পারে কি না স্পেন।

মাঠের লড়াইয়ে প্রায় পুরোপুরিই স্পেনের নিয়ন্ত্রণে ছিল। শুরু থেকে একের পর এক পাসে খেলার গতি নিয়ন্ত্রণ করেছে তারা, প্রতিপক্ষকে নিজেদের অর্ধে আটকে রাখারও চেষ্টা করেছে। তবে আক্রমণে সেই আধিপত্যের প্রতিফলন দেখা যায়নি। কেপ ভার্দের সুশৃঙ্খল রক্ষণভাগ এবং গোলরক্ষক ভোজিনিয়ার দৃঢ়তায় বারবার থেমে গেছে তাদের আক্রমণ।

তবে প্রথমার্ধের শেষ পাঁচ মিনিটে এসে বদলে যেতে শুরু করে ম্যাচের চিত্র। আক্রমণের গতি বাড়িয়ে কেপ ভার্দের রক্ষণে চাপ সৃষ্টি করতে থাকে স্পেন। প্রথমে ফেরান তোরেস গোল করার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন, কিন্তু তার জোরালো শট গিয়ে লাগে ক্রসবারে। গোলের খুব কাছাকাছি গিয়েও হতাশ হতে হয় স্প্যানিশ এই ফরোয়ার্ডকে। এরপর ফিরতি বলে মিকেল ওইয়ারসাবাল হেডে লক্ষ্যভেদ করার চেষ্টা করলে অবিশ্বাস্য ক্ষিপ্রতায়, তা প্রতিহত করেন ভোজিনিয়া।

৪০ বছর বয়সী এই গোলরক্ষক যেন আজ কেপ ভার্দের রক্ষণদুর্গের প্রধান প্রহরী। অভিজ্ঞতা ও দুর্দান্ত পজিশনিংয়ের মিশেলে একের পর এক আক্রমণ সামলে দিয়েছেন তিনি। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তেও স্পেনের দুটি নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করে দেন। ফেরান তোরেস ও আয়মেরিক লাপোর্তের প্রচেষ্টা রুখে দিয়ে দলকে বিপদমুক্ত রাখেন এই অভিজ্ঞ গোলরক্ষক।

ফলে সবকিছুই স্পেনের পক্ষে থাকলেও স্কোরবোর্ডে তার কোনো প্রতিফলন দেখা যায়নি। ভোজিনিয়ার অনবদ্য গোলকিপিং এবং কেপ ভার্দের শৃঙ্খলাবদ্ধ রক্ষণে ভর করে আতলান্তা স্টেডিয়ামে প্রথমার্ধ গোলশূন্য সমতায় (০-০) শেষ হয়েছে।

৩ পদে জনবল নিয়োগ দেবে এনসিসি ব্যাংক
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
টানা ৫ম দিনেও ড. সায়েমকে পুনর্বহালের দাবিতে চুয়েট শিক্ষার্থ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে শিক্ষক নিয়োগে ‘প্রহসনের নজির’ স্থাপন করেছে সরকার:…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
আব্বু-আম্মুকে জড়িয়ে ধরে বলেছি—‘আমি জজ হয়েছি’
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. আলী আকবর পলান
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা স্টক এক্সচেঞ্জে জনবল নিয়োগ, আবেদন ৬ অক্টোবর পর্যন্ত
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬