‘মা, তোমার জন‍্য একটা গাড়ি কেনার নিয়ত করেছিলাম’, অস্ট্রেলিয়া বধের পর তাওহিদ

১৫ জুন ২০২৬, ০৮:৪৮ AM , আপডেট: ১৫ জুন ২০২৬, ০৮:৫৩ AM
তাওহীদ হৃদয়

তাওহীদ হৃদয় © সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ পর মাকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন ক্রিকেটার তাওহিদ হৃদয়। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তাওহিদ হৃদয় লিখেছেন, ‘মা, তোমার জন‍্য একটা গাড়ি কেনার নিয়ত করেছিলাম, তার কয়েকদিনের মধ‍্যেই পেয়ে গেলাম!! অদ্ভুত না???’। 

অজিদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নেওয়ার এই ঐতিহাসিক সাফল্যে বাংলাদেশের হয়ে 'মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার' বা সিরিজের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তাওহীদ হৃদয়। আর পুরস্কার হিসেবে তার হাতে তুলে দেওয়া হয়েছে একটি নতুন চেরি ব্র্যান্ডের গাড়ি, যা তিনি তার ক্যানসার আক্রান্ত মাকে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানেই হৃদয় প্রথম জানান, এই গাড়িটি তিনি তার মাকে উপহার দেবেন। পরে ফেসবুকে গাড়ির সঙ্গে একটি ছবি পোস্ট করে এই আবেগঘন বার্তা দেন তিনি, যেখানে মায়ের প্রতি তার গভীর ভালোবাসা ফুটে উঠেছে। বর্তমানে তাওহিদের মা মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত এবং মায়ের চিকিৎসার জন্য নিয়মিত তাকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হচ্ছে এই তরুণ ক্রিকেটারকে।

সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ শেষ ওভার পর্যন্ত তুমুল লড়াই করে ১ উইকেটে হারলেও প্রথম দুই ম্যাচ জেতায় সিরিজ জয়ের হাসি ছিল বাংলাদেশেরই। আর স্বাগতিকদের এই অবিস্মরণীয় সিরিজ জয়ে তাওহীদ হৃদয় ব্যাট হাতে সবচেয়ে বড় অবদান রেখেছেন। পুরো সিরিজে ৭৭ গড়ে ১৫৪ রান করার পাশাপাশি শেষ ম্যাচেও তিনি ৮৩ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন, যার সুবাদে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের এই অনন্য সম্মাননা ও গাড়িটি তার হাতে ওঠে।

এই সিরিজে বাংলাদেশের জয়ে হৃদয়ের পাশাপাশি বল ও ব্যাটে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে বড় অবদান রেখেছেন চার বছর পর জাতীয় দলে ফেরা মোসাদ্দেক হোসেন সৈকত। পুরো সিরিজে মাত্র একবার আউট হয়ে ১৫৭ রান ও ২ উইকেট শিকার করে সিরিজসেরার পুরস্কার জিতেছেন তিনি। অন্যদিকে সিরিজের শেষ ওয়ানডেতে ১৩৪ বলে ১৪৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে সান্ত্বনার জয় পাওয়া অস্ট্রেলিয়ার ওপেনার কুপার কনোলি ম্যাচসেরা নির্বাচিত হন।

শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে আহছানিয়া মিশন মেডিকেল …
  • ১৮ আগস্ট ২০২৬
পদত্যাগ করলেন পিএসসি চেয়ারম্যান
  • ১৮ আগস্ট ২০২৬
ইএফটিতে বেতন: তিন দিনের মধ্যে আগস্টের বিল সাবমিটের নির্দেশ…
  • ১৮ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি বিজ্ঞপ্তি প্রকাশ আজই, সভায় মাউশি কর্মকর্তারা
  • ১৮ আগস্ট ২০২৬
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানারাত বিশ্ববিদ্যালয়ের ছাত্র খুনে…
  • ১৮ আগস্ট ২০২৬
ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই, কাজল মিয়াকে গ্রেফতার ও কারাগারে প…
  • ১৮ আগস্ট ২০২৬