চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল: পিএসজি ও আর্সেনালের একাদশ ঘোষণা

৩০ মে ২০২৬, ০৯:৫৮ PM , আপডেট: ৩০ মে ২০২৬, ১০:০০ PM
 পিএসজি ও আর্সেনাল

পিএসজি ও আর্সেনাল © টিডিসি ফটো

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ২০২৫-২৬ মৌসুমের ফাইনালের জন্য পিএসজি এবং আর্সেনাল তাদের শুরুর একাদশ ঘোষণা করেছে।

ম্যাচের আগে পিএসজি শিবিরে চোটের সমস্যা খুব একটা ছিল না। আশরাফ হাকিমি ও উসমান দেম্বেলের মতো বড় তারকারা সাম্প্রতিক সপ্তাহগুলোতে চোটের বিরুদ্ধে লড়াই করে অবশেষে ম্যাচ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন।

লুইস এনরিকের শুরুর একাদশে এই দুজনই ফিরে এসেছেন। হাকিমি ডান প্রান্তে দেসিরে দুয়ের সাথে জুটি বাঁধবেন। অন্যদিকে আক্রমণভাগে উসমান দেম্বেলে নেতৃত্ব দেবেন, যেখানে তার সাথে থাকছেন বিধ্বংসী কাভিৎসা কাভারাতসখেলিয়া।

ভিতিনহা, জোয়াও নেভেস ও ফাবিয়ানকে নিয়ে পিএসজির মধ্যমাঠ গঠিত হয়েছে। তারা ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখতে চাইবেন। অন্যদিকে ম্যাচের আগে বেশ আত্মবিশ্বাসী থাকা আর্সেনাল দলও পিএসজিকে ছেড়ে কথা বলবে না।

আর্সেনাল কোচ মিকেল আর্তেতা সবচেয়ে বড় সিদ্ধান্তটি নিয়েছেন আক্রমণভাগে। পাঁচ বছর আগে চেলসির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোল করা কাই হাভার্টজ আজ বড় অঙ্কের দলবদলে আসা স্ট্রাইকার ভিক্টর গিওকেরেসের চেয়ে অগ্রাধিকার পেয়েছেন।

ঘরের ছেলে মাইলস লুইস-স্কেলি তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছেন। তরুণ এই ফুটবলার তার স্বাভাবিক পজিশন মধ্যমাঠেই খেলবেন। তিনি ডেকলান রাইস ও ক্লাব অধিনায়ক মার্টিন ওডেগার্ডের সাথে মাঝমাঠ সামলাবেন।

মৌসুমের শেষ দিনে চোটের আশঙ্কায় থাকা নোনি মাদুয়েকে পুরোপুরি ফিট হয়ে উঠেছেন। তবে আজ তিনি বদলি খেলোয়াড় হিসেবে বেঞ্চে থাকবেন। তার জায়গায় দলে ফিরেছেন বুকায়ো সাকা, যিনি লিয়েন্দ্রো ট্রোসার্ডের বিপরীতে উইঙ্গার হিসেবে ম্যাচ শুরু করবেন।

আর্সেনাল কোচ আর্তেতা জানিয়েছিলেন যে, কুঁচকির চোটের কারণে প্রায় তিন মাস মাঠের বাইরে থাকা রাইট ব্যাক জুরিয়েন টিম্বার শুরু থেকেই খেলার জন্য ফিট থাকবেন। তবে ডাচ এই ফুটবলার আজ বেঞ্চ থেকেই ম্যাচ শুরু করছেন। বেন হোয়াইটের অনুপস্থিতির কারণে ক্রিসথাইন মসকেরা আর্সেনালের রাইট ব্যাক হিসেবে খেলা চালিয়ে যাচ্ছেন।

আজ সবার চোখ থাকবে মসকেরার ওপর। কারণ আধুনিক ফুটবলের অন্যতম কঠিন এক পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছেন তিনি। তার সামনে থাকছেন বিপজ্জনক উইঙ্গার কাভারাতসখেলিয়া এবং গতিময় লেফট ব্যাক নুনো মেন্দেস। এই দুই খেলোয়াড়ই উইং ধরে দ্রুত আক্রমণে উঠে ডিফেন্সের কঠিন পরীক্ষা নেবেন, যা মূলত সেন্ট্রাল ব্যাক পজিশনে খেলা মসকেরার জন্য এক বড় চ্যালেঞ্জ হবে।

পিএসজির শুরুর একাদশ 
সাফনভ; হাকিমি, পাচো, মার্কিনহোস, মেন্দেস; ফাবিয়ান; ভিতিনহা, নেভেস; দুয়ে, কাভারাতসখেলিয়া, দেম্বেলে।

বদলি খেলোয়াড়: শেভালিয়ার, মারিন, বেরাল্দো, জাবারনি, রামোস, লি, হার্নান্দেজ, মায়ুলু, দ্রো, বারকোলা, জাইরে-এমেরি, এমবায়ে।

আর্সেনালের শুরুর একাদশ 
রায়া; মসকেরা, সালিবা, গ্যাব্রিয়েল, হিনকাপি; রাইস, লুইস-স্কেলি, ওডেগার্ড; সাকা, ট্রোসার্ড, হাভার্টজ।

বদলি খেলোয়াড়: আরিজাবালাগা, টিম্বার, কালাফিওরি, জুবিমেন্ডি, মেরিনো, নরগার্ড, এজে, মাদুয়েকে, ডাওম্যান, মার্টিনেলি, গিওকেরেস, জেসুস।

নামেই ‘ক্যাশলেস ক্যাম্পাস’ রাবি, কমেনি ভেগান্তি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবারের মতো মোবাইল ভাতা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, কোন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইমাম-মুয়াজ্জিন, পুরোহিতদের ভাতা দেবে সরকার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, নিষিদ্ধ মসজিদ-মন্দি…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
যশোরে গলাকাটা মরদেহ উদ্ধার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো জার্মানিতে উগ্র ডানপ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9