চালু হলো ‘ফিফা ফ্যান আইডি’, যেসব সুবিধা পাবেন দশর্করা

২৪ মে ২০২৬, ০৭:৫১ PM
বিশেষ স্মার্ট ফিজিক্যাল কার্ড দিচ্ছে ফিফা

বিশেষ স্মার্ট ফিজিক্যাল কার্ড দিচ্ছে ফিফা © সংগৃহীত

ফিফা বিশ্বকাপ শুরু হতে এখন তিন সপ্তাহেরও কম সময় বাকি। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আয়োজক শহরগুলোতে ভিড় জমাতে শুরু করেছেন ফুটবলপ্রেমীরা। দর্শকদের অভিজ্ঞতাকে আরও স্মরণীয় করে তুলতে নতুন উদ্যোগ নিয়েছে ফিফা। ‘ফিফা ফ্যান আইডি’ নামে বিশেষ স্মার্ট ফিজিক্যাল কার্ড দিচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থাটি।

এই কার্ডটি ম্যাচের টিকিটধারী দর্শকদের জন্য উপহার হিসেবে দেওয়া হবে। তবে এটি কেবল স্মারক নয়, বরং অফিশিয়াল টুর্নামেন্ট কনটেন্ট, ডিজিটাল রিওয়ার্ড ও বিনোদনের একটি বিশেষ ডিজিটাল প্ল্যাটফর্মে প্রবেশের সুযোগ করে দেবে।

স্মার্টফোনে কার্ডটি ট্যাপ করলেই বিভিন্ন ডিজিটাল সুবিধা ব্যবহার করতে পারবেন সমর্থকেরা। নিজেদের স্মৃতি আপলোড করা, অফিসিয়াল ম্যাচের ছবি দিয়ে ব্যক্তিগত স্মারক তৈরি এবং বিশেষ কনটেন্ট উপভোগের সুযোগ পাবেন তারা। এ ছাড়া অগমেন্টেড রিয়েলিটি (এআর) ভিডিও, পুরস্কার জয়ের সুযোগ এবং ম্যাচ-ডে তথ্যও থাকবে এতে।

ম্যাচ দেখতে আসা দর্শকরা ১৬টি স্টেডিয়ামের যেকোনো একটির ফ্যান ইনফরমেশন বুথ থেকে কার্ড সংগ্রহ করতে পারবেন। যদিও প্রথম ম্যাচের দিনই এটি সংগ্রহ করার পরামর্শ দিয়েছে ফিফা।

এই উদ্যোগকে দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফিফা জানিয়েছে, এই ফ্যান আইডি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। তবে এটি কোনো ভিসা, টিকিট বা স্টেডিয়ামে প্রবেশের বাধ্যতামূলক পাস নয়; বরং দর্শকদের অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় করার একটি ডিজিটাল অনুষঙ্গ।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬