২০২৬ বিশ্বকাপে মেসির সামনে যেসব রেকর্ডের হাতছানি

২৪ মে ২০২৬, ০৪:৪৮ PM
লিওনেল মেসি

লিওনেল মেসি © সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপ যত এগিয়ে আসছে, ততই আলোচনার কেন্দ্রে উঠে আসছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। কাতার বিশ্বকাপে স্বপ্নের ট্রফি জয়ের পরও থেমে নেই তার গল্প। বরং এবার বিশ্বকাপ মঞ্চে নামলে আরও কয়েকটি অনন্য রেকর্ড নিজের করে নেওয়ার সুযোগ পাচ্ছেন আর্জেন্টাইন এই মহাতারকা।

২০০৬ থেকে ২০২৬—টানা ৬টি বিশ্বকাপে খেলার নজির এখন পর্যন্ত কোনো ফুটবলারের নেই। আগামী বিশ্বকাপে মাঠে নামতে পারলেই সেই ইতিহাস গড়বেন মেসি। এর আগে, জার্মানির লোথার ম্যাথাউস ও পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো খেলেছেন পাঁচটি করে বিশ্বকাপ। তবে মেসি ছুঁয়ে ফেলতে যাচ্ছেন একেবারে নতুন উচ্চতা। সবকিছু ঠিক থাকলে পতুগিজ মহাতারকা রোনালদোও এই রেকর্ডে নাম তুলবেন।

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিও ইঙ্গিত দিয়েছেন, দলের পরিকল্পনায় এখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম মেসিই। তার অভিজ্ঞতা ও নেতৃত্বকে ঘিরেই আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন সাজানো হচ্ছে।

শুধু উপস্থিতিই নয়, গোলের রেকর্ডেও বড় পরিবর্তন আনতে পারেন মেসি। বর্তমানে বিশ্বমঞ্চে তার গোলসংখ্যা ১৩। আর তিনটি গোল করলেই ব্রাজিলের কিংবদন্তি পেলে ও রোনালদো নাজারিওকে ছাড়িয়ে যাবেন। ৪ গোল করতে পারলে জার্মানির মিরোস্লাভ ক্লোসাকেও পেছনে ফেলে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন তিনি।

গোল বানিয়েও ইতিহাসের খুব কাছে মেসি। বিশ্বকাপে এখন পর্যন্ত তার অ্যাসিস্ট ৮টি। আর দুটি অ্যাসিস্ট করলেই ছুঁয়ে ফেলবেন পেলের রেকর্ড। তিনটি করতে পারলে সেটিও হবে শুধুই মেসির।

২০২২ বিশ্বকাপের ফাইনালে খেলেই সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড নিজের করে নিয়েছিলেন মেসি। বর্তমানে বিশ্বকাপে তার ম্যাচ সংখ্যা ২৬। ২০২৬ আসরে প্রতিটি ম্যাচের সঙ্গে সেই রেকর্ড আরও দূরে চলে যাবে অন্যদের নাগালের বাইরে।

আরেকটি অনন্য কীর্তির সুযোগও আছে মেসির সামনে। আর্জেন্টিনা যদি টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জিততে পারে, তাহলে পুরুষ ফুটবলের ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে দুটি বিশ্বকাপ জয়ের নজির গড়বেন মেসি। পাশাপাশি, ইতালির জুসেপ্পে মিয়াজার পর দ্বিতীয় অধিনায়ক হিসেবে টানা দুই বিশ্বকাপ জয়ের কীর্তিতেও নাম লেখাবেন তিনি।

এবারের বিশ্বকাপ হবে ৪৮ দলের। নতুন ফরম্যাটে ফাইনালে যেতে খেলতে হবে আগের চেয়ে বেশি ম্যাচ। বিশ্লেষকদের মতে, এতে মেসির রেকর্ড গড়ার সুযোগও বাড়ছে। মেজর লিগ সকারে দুর্দান্ত মৌসুম কাটানোর পর এবং আর্জেন্টিনাকে টানা শিরোপা জেতানোর আত্মবিশ্বাস নিয়ে মেসি বিশ্বকাপে নামবেন।

নিউজিল্যান্ডে আন্তর্জাতিক পুরস্কার পেল নারায়ণগঞ্জের সিটি পা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে আওয়ামী লীগের মিছিল থেকে আটক ২, ককটেল উদ্ধার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু 
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, অতঃপর দুই কিশোরের মৃত্যু
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কৃষি গবেষণা বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ত…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৩ পদে জনবল নিয়োগ দেবে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9