পর্তুগালের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা দেখছেন সাকিব

১৪ মে ২০২৬, ০৭:২৮ PM
রোনালদো ও সাকিব

রোনালদো ও সাকিব © সংগৃহীত

ক্রিকেট খেললেও ফুটবলের প্রতি সাকিব আল হাসানের ভালোবাসা বরাবরই চোখে পড়ার মতো। কখনও ন্যু ক্যাম্প ঘুরে দেখা, আবার কখনও-বা আর্জেন্টিনা কিংবা বার্সেলোনার জার্সি গায়ে—ফুটবলের প্রতি তার টান ধরা দিয়েছে একাধিকবার। সেই সাকিব অবশ্য এবার ধারণা করছেন, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বিশ্বকাপ জিততে পারবে না। অন্যদিকে রোনালদোর পর্তুগালের বিশ্বকাপ জয়ের জোরালো সম্ভাবনাও দেখছেন তিনি।

এবারের ফিফা বিশ্বকাপ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হচ্ছে, সাকিবের পরিবারের অবস্থানও যেখানেই। তবে কাছাকাছি আয়োজন হলেও, লিওনেল মেসির খেলা দেখতে মাঠে যাচ্ছেন না তিনি। এ নিয়ে অফ-স্ক্রিন উইথ সাইদ জামান পডকাস্টে সাকিব বলেন, ‘টিকিটের অনেক দাম। কোনো মাধ্যমে পেলে… চেষ্টা করব বাফুফেকে অনুরোধ করার, আমাকে দুটো টিকিট দেওয়া যায় কিনা। যদি পাই, তাহলে হয়ত দেখতে যাব।’

বিশ্বকাপ টিকিট নিজের টাকায় কিনতে চাচ্ছেন না কেন, এ প্রসঙ্গে সাকিবের যুক্তি, ‘ছোটবেলা থেকেই আমার খেলা মানুষ দেখতে এসেছে। এখন আমি টিকিট কিনে খেলা দেখতে যাব, কেমন যেন অস্বস্তি লাগে।’

লিওনেল মেসি তো এখন আমেরিকার ঘরোয়া ফুটবলেই খেলেন। চাইলে কি তার কাছ থেকে একটা টিকিট চাওয়া যায় না? শেষ পর্যন্ত দুজনই তো নিজেদের অঙ্গনের মহাতারকা। 

এ প্রসঙ্গে সাকিবের ভাষ্য, ‘না, এমন কোনো যোগাযোগ নেই। তবে যেহেতু মায়ামিতে খেলে। এখান থেকে বেশি দূরে না। তাদের খেলাও থাকে নিউইয়র্কে। কিছু দিন আগেই ছিল। গত মাসেই বোধহয়- নিউইয়র্ক বনাম মায়ামি। চাইলেই যেতে পারতাম। ওগুলোতে টিকিট দাম এত বেশি না। বিশ্বকাপে ক্রেজি পরিস্থিতি তৈরি করেছে ইউএসএ, কী-জন্য আমি জানি না। হয়তো মেক্সিকোতে একটু কম হবে। ওখানে এট্মস্ফিয়ারও ভালো থাকবে, আমি নিশ্চিত।’

ব্রাজিলকে অপছন্দ কিনা প্রসঙ্গে সাকিব বলেন, ‘আমার অপছন্দ না। এটা মানুষের ভুল ধারণা। আমি সাপোর্ট করি আর্জেন্টিনা, তার মানে এই না আমি ব্রাজিলকে অপছন্দ করি। এই চিন্তা থেকে বের হয়ে আসা উচিত। এক দলকে পছন্দ করবেন মানে এই না অন্য দলকে দেখতেই পারবেন না। এখানে চিন্তার সংকীর্ণতা আছে। রোনালদো ফ্যান হলে মেসিকে ঘৃণা করতে হবে এমন না। রোনালদোর খেলাও ভালো লাগে, তবে মেসিকে বেশি পছন্দ করি।’

এই সময় বিশ্বকাপ শিরোপা নিয়েও নিজের মতামত দেন সাকিব। তার দৌড়ে রাখা পাঁচটি দলের মধ্যে পর্তুগালও রয়েছে, তারা কখনও বিশ্বকাপ জিততে পারেনি। তবে তার ধারণায় আর্জেন্টিনার শিরোপা জয়ের সম্ভাবনা তুলনামূলকভাবে কম।

সাকিব বলেন, ‘আমি মনে করি, ফ্রান্স এখনও অনেক শক্তিশালী। ইংল্যান্ড ভালো দল। স্পেন ভালো দল। আর্জেন্টিনা চার, ব্রাজিল পাঁচ… এই চারটা থেকে একটা। না না, পর্তুগাল ভালো দল। পর্তুগাল অনেক ভালো দল। এই কয়টিই বিশ্বকাপ জয়ের জন্য ফেভারিট। আর্জেন্টিনার সম্ভাবনা কম। ব্যাক টু ব্যাক খুব কম দেশ বিশ্বকাপ জিতে।’

এ সময় বিশ্বকাপের টিকিট কাটা নিয়ে নিজের আপত্তির পুনর্ব্যাখ্যা করে সাকিব বলেন, ‘টিকিট কাটতে আনকমফোর্টেবল লাগে। আমি যখন রেস্টুরেন্টে যাই আমার পানি কিনে খেতে খুব কষ্ট লাগে। আমি সব কিনে খেতে রাজি কিন্তু পানি কিনে খেতে অপছন্দ। সারা জীবন ফ্রিতে বোতলের পর বোতল পানি এসেছে। রেস্টুরেন্টে গেলেই ২ ডলারের পানির বোতলের দাম হয়ে যায় ৭-৮ ডলার। এটা খুব কষ্ট লাগে। বাকি সব ঠিক আছে। টিকিট এমনই এক বিষয়। বিমানের টিকিট কাটতে অসুবিধা নাই। খেলা দেখতে স্টেডিয়ামে টিকিট কাটতে কেমন যেন লাগে।’

জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে জামালপুরে এনসিপি…
  • ১৮ জুলাই ২০২৬
পাবিপ্রবিতে প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা বিতরণ
  • ১৮ জুলাই ২০২৬
বাবার স্বপ্ন পূরণ করতেই এডমিন ক্যাডার হন কুয়েটের নাজমুল
  • ১৮ জুলাই ২০২৬
যদি পারতাম সারাদিন সিজদা দিয়ে থাকতাম: বাবর
  • ১৮ জুলাই ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ব্যবসায় ইউনিটের সেরা ৫ জনের তা…
  • ১৮ জুলাই ২০২৬
ইউপি নির্বাচন ঘিরে ১৭ ইউনিয়নে বিএনপির সম্ভাব্য প্রার্থী অর্…
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence