‘আগে দেখতাম সবাই আওয়ামী লীগ করে, এখন দেখি কেউ করে না’

১২ মে ২০২৬, ০১:০০ PM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © সংগৃহীত

৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই দেশের বাইরে অবস্থান করছেন সাকিব আল হাসান। বর্তমানে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে থাকা এই ক্রিকেটার সম্প্রতি ‘সিম্পলি সাঈদ’-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে দেশের বর্তমান পরিস্থিতি, রাজনীতি এবং নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন।

পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সাকিব বর্তমান রাজনৈতিক বাস্তবতা নিয়েও বিস্ময় প্রকাশ করেন।

সাকিবের ভাষায়, ‘একটা সময় দেখতাম সবাই আওয়ামী লীগ করে, আর এখন দেখি যে কেউ আওয়ামী লীগ করে না।’

পটপরিবর্তনের পর থেকে দেশে ফেরেননি সাকিব। আগামীতে দেশে ফিরলে প্রথমে কোথায় যাবেন, মিরপুর স্টেডিয়াম নাকি মাগুরা, এমন প্রশ্নে সাকিব সরাসরি বলেন, ‘এখন তো ঢাকায় পা রাখাটাই বড় চিন্তা।’

তিনি আরও বলেন, ‘আমি কখনো মাগুরাতে সাকিব আল হাসান হইনি। আমি সব সময় মাগুরাতে ফয়সালই ছিলাম।’

সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬