মধুর প্রতিশোধ নিল ব্রাজিল

০১ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ AM
ব্রাজিল দল

ব্রাজিল দল © সংগৃহীত

ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-১ গোলের দাপুটে জয়ে মধুর প্রতিশোধ নিল ব্রাজিল। যুক্তরাষ্ট্রের অরলান্ডোতে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ছন্দময় ফুটবল উপহার দিয়ে জয় তুলে নেয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

বাংলাদেশ সময় বুধবার সকালে শুরু হওয়া ম্যাচে প্রথমার্ধেই দানিলো দি অলিভিয়েরার গোলে এগিয়ে যায় ব্রাজিল। দীর্ঘ সময় লিড ধরে রাখলেও ৮৪তম মিনিটে লোভরা মাহের গোল করে সমতা ফেরান ক্রোয়েশিয়ার হয়ে। তবে ম্যাচের শেষ দিকে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ব্রাজিল। মাত্র চার মিনিটের ব্যবধানে ইগোর থিয়াগো ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লি গোল করে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করেন।

ক্রোয়েশিয়ার কাছে হেরে গত বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার স্মৃতি এখনো তাজা ব্রাজিলের। সেই প্রতিপক্ষকে আবার পেয়ে যেন নতুন উদ্যমে মাঠে নামে তারা। সাম্প্রতিক সময়ের সমালোচনাকে পেছনে ফেলে দারুণ ছন্দে খেলেন ভিনিসিউস জুনিয়র ও মার্টিনেল্লিরা। যদিও এই ম্যাচে গোল পাননি ভিনিসিউস, তবে একটি গুরুত্বপূর্ণ অ্যাসিস্ট করে দলের জয়ে অবদান রাখেন।

ম্যাচের একটি বড় মোড় আসে এন্দ্রিক মাঠে নামার পর। তার উপস্থিতিতে ব্রাজিলের আক্রমণভাগ আরও ধারালো হয়ে ওঠে। ক্রোয়েশিয়া সমতা ফেরানোর পর দ্রুতই প্রতিক্রিয়া দেখিয়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয় ব্রাজিল।

এই ম্যাচে জাতীয় দলের হয়ে প্রথম গোলের দেখা পান দানিলো দি অলিভিয়েরা ও ইগোর থিয়াগো। তাদের সঙ্গে গোলের তালিকায় নাম লেখান মার্টিনেল্লিও। সব মিলিয়ে ছন্দময় পারফরম্যান্সে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাসী জয় তুলে নিল কার্লো আনচেলত্তির দল।

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9