ব্রাজিলকে হারাল ফ্রান্স

২৭ মার্চ ২০২৬, ০৮:২৪ AM
ব্রাজিলকে হারাল ফ্রান্স

ব্রাজিলকে হারাল ফ্রান্স © ফাইল ছবি

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিলকে ২-১ গোলে পরাজিত করেছে ফ্রান্স। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে ব্রাজিল। ম্যাচের পঞ্চম মিনিটেই ভালো একটি সুযোগ পেয়েও লক্ষ্যভ্রষ্ট হন রাফিনহা। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বল দখল ও আক্রমণে প্রাধান্য বিস্তার করে ফ্রান্স।

৩২তম মিনিটে উসমান দেম্বেলের নিখুঁত পাস থেকে দ্রুতগতিতে এগিয়ে গিয়ে গোল করে দলকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে।

প্রথমার্ধে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের তীব্রতা বাড়ায় ব্রাজিল। কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি তারা। এই সময়েই ৫৫তম মিনিটে একটি ফাউলকে কেন্দ্র করে নাটকীয়তা তৈরি হয়—প্রথমে হলুদ কার্ড দেখানো হলেও ভিএআরের সাহায্যে সিদ্ধান্ত বদলে সরাসরি লাল কার্ড দেখানো হয় দায়োট উপামেকানোকে। ফলে ১০ জনের দলে পরিণত হয় ফ্রান্স।

তবুও ৬৫তম মিনিটে ব্যবধান বাড়ায় ফ্রান্স। মাইকেল ওলিসের চমৎকার থ্রু পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন হুগো একিটিকে।

৭৮তম মিনিটে ব্যবধান কমায় ব্রাজিল। ফ্রি-কিক থেকে তৈরি আক্রমণে ক্যাসিমিরোর কাটব্যাক থেকে নেওয়া শট মাঝপথে দিক পরিবর্তন করে জালে জড়ান ব্রেমার।

শেষদিকে একের পর এক আক্রমণে ফ্রান্সকে চাপে রাখলেও সমতায় ফিরতে পারেনি ব্রাজিল।

২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬
সকালে ছিল ৩১৫০, বিকেলে হলো ৪৫৭০ টাকা: ফরম পূরণের ফি নিয়ে কা…
  • ০৭ অক্টোবর ২০২৬
১২ দিনের ব্যবধানে ৪ পুলিশ সদস্য প্রত্যাহার থানাটিতে
  • ০৭ অক্টোবর ২০২৬
আইএলটি-টোয়েন্টির সূচি প্রকাশ
  • ০৭ অক্টোবর ২০২৬