২ যুগ পর বিশ্বকাপে জায়গা করে নিল তুরস্ক

০১ এপ্রিল ২০২৬, ০৮:২২ AM
তুরস্ক ফুটবল দল

তুরস্ক ফুটবল দল © সংগৃহীত

দুই যুগ পর আবারও বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে তুরস্ক। কসোভোর রাজধানী প্রিস্টিনায় প্লে-অফ ফাইনালে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে তারা।

ম্যাচের একমাত্র গোলটি আসে ৫৩তম মিনিটে। জটলার মধ্যে ওরকুন কোকচুর মিস-হিট শট ব্যাক পোস্টে পেয়ে জালে জড়িয়ে দেন কেরেম আক্তুরকোগ্লু। এই এক গোলেই জয় নিশ্চিত করে ভিনসেঞ্জো মন্তেল্লার দল।

প্রথমার্ধে অবশ্য কসোভো দারুণ লড়াই উপহার দেয়। ফিসনিক আসলানির একটি শক্তিশালী শট তুরস্কের গোলরক্ষক উগুরকান চাকির আঙুলের ছোঁয়ায় ক্রসবারে লেগে ফিরে আসে। ওই সুযোগটি কাজে লাগাতে পারলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত।

ফিফা র‍্যাঙ্কিংয়ে ৫৫ ধাপ এগিয়ে থাকা তুরস্ক শুরু থেকেই ফেভারিট হিসেবে মাঠে নামলেও ঘরের মাঠে কসোভো সমানে সমান প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে। তবে অভিজ্ঞতার দিক থেকে এগিয়ে থাকা তুর্কিরা শেষ পর্যন্ত ব্যবধান গড়ে নেয় এবং সেটি ধরে রাখে।

২০০২ বিশ্বকাপে সেমিফাইনাল খেলে চমক দেখানো তুরস্ক এরপর দীর্ঘ সময় ধরে বিশ্বকাপের মূল পর্বে উঠতে ব্যর্থ হচ্ছিল। অবশেষে ২৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও বিশ্বমঞ্চে ফিরছে তারা।

২০২৬ বিশ্বকাপে ‘সি’ গ্রুপে তুরস্কের প্রতিপক্ষ হিসেবে রয়েছে অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে এবং আয়োজক দেশ যুক্তরাষ্ট্র।

অন্যদিকে, ২০১৬ সালে ফিফা ও উয়েফার সদস্যপদ পাওয়ার পর এই প্রথম বড় কোনো টুর্নামেন্টের এত কাছে পৌঁছেছিল কসোভো। সেমিফাইনালে স্লোভাকিয়াকে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালে উঠলেও শেষ ধাপে এসে থামতে হলো তাদের। তবুও মাত্র এক দশকের আন্তর্জাতিক অভিজ্ঞতা নিয়ে প্লে-অফ ফাইনাল পর্যন্ত পৌঁছানো কসোভোর জন্য বড় অর্জন হিসেবেই দেখা হচ্ছে।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬