টুর্নামেন্ট প্রত্যাহার করল বার্সেলোনা

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৫ AM
টুর্নামেন্ট প্রত্যাহার করল বার্সেলোনা

টুর্নামেন্ট প্রত্যাহার করল বার্সেলোনা © সংগৃহীত

ইউরোপিয়ান সুপার লিগ প্রকল্প থেকে আনুষ্ঠানিকভাবে সরে যাওয়ার ঘোষণা দিয়েছে ফুটবল ক্লাব বার্সেলোনা। গতকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে ক্লাবটি।

গত ডিসেম্বরে সুপার লিগ থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন বার্সেলোনার প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা। এবার সে লিগ কোম্পানি এবং সংশ্লিষ্ট সব ক্লাবকে টুর্নামেন্ট থেকে নিজেদের সরিয়ে ফেলার সিদ্ধান্ত লিখিতভাবে জানিয়েছে তারা।

লাপোর্তার দাবি, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এ প্রকল্প এখন আর কারও জন্য ভালো নয়।

সম্প্রতি বার্সেলোনাভিত্তিক স্প্যানিশ দৈনিক ফরোস লা ভানগার্দিয়া আয়োজিত এক ফোরামে লাপোর্তা বলেন, ক্লাব ফুটবলে শান্তি ও টেকসই ভবিষ্যৎ চায় বার্সা।

তিনি জানান, উত্তরাধিকার সূত্রে আগের বোর্ডের কাছ থেকে তিনি সুপার লিগের বিষয়টি পেয়েছিলেন। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চলা কিছু ক্লাব বড় ধরনের ভারসাম্যহীনতা তৈরি করেছিল বিধায় শুরুতে তিনি এ প্রকল্পে ছিলেন।

২০২১ সালে চ্যাম্পিয়ন্স লিগের বিকল্প টুর্নামন্টে হিসেবে ইউরোপের শীর্ষ কয়েকটি ক্লাব নিয়ে ইউরোপিয়ান সুপার লিগের প্রস্তাব আসে। এতে বেশি আয় ও আর্থিক স্থিতিশীলতার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তবে শুরু থেকেই এর তীব্র সমালোচনা হতে থাকে।

কলেজের ল্যাব সহকারীদের গ্রেড বৈষম্য নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ১৫ অক্টোবর ২০২৬
সংসদে গণতন্ত্রের কথা বললেও ক্যাম্পাসে গণতন্ত্র হত্যা করছে ব…
  • ১৫ অক্টোবর ২০২৬
সাফ চ্যাম্পিয়নশিপে খেলবেন রোনান সুলিভান
  • ১৫ অক্টোবর ২০২৬
৩০ মার্কেটিং অফিসার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, আবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পে-স্কেল নিয়ে নতুন তথ্য জানালেন মাউশি ডিজি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি কর্মকর্তাদের যোগসাজশে যুব উন্নয়নের প্রশ্নফাঁস, গ্রেপ…
  • ১৫ অক্টোবর ২০২৬