কক্সবাজারের হোটেলে ফের প্রেমিকের সঙ্গে রিয়া মনি, স্ট্যাটাসে যা লিখলেন হিরো আলম

০৭ আগস্ট ২০২৫, ১২:১৬ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ০৫:৪২ PM
রিয়ামনি ও তার কথিত প্রেমিকসহ হোটেলে আটক

রিয়ামনি ও তার কথিত প্রেমিকসহ হোটেলে আটক © টিডিসি সম্পাদিত

সম্পর্কের টানাপড়েন, ঝগড়া, বিচ্ছেদের পথে হাঁটা। আবার বিবাদ ভুলে কাছে আসা। গত কয়েকমাস ধরে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম ও তার স্ত্রীকে ঘিরে এই গল্পই দেখছে সবাই। তবে এবার নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন হিরো আলম নিজেই—তিনি অভিযোগ করেছেন, তার স্ত্রী রিয়া মনি কক্সবাজারে এক হোটেলে কথিত প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে রাত কাটাচ্ছেন।

বুধবার (৬ আগস্ট) মধ্যরাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একাধিক পোস্টে হিরো আলম এই অভিযোগ তোলেন। শুধু তাই নয়, তিনি রিয়া মনি ও ম্যাক্স অভির একসঙ্গে থাকা কিছু ছবি ও হোটেল কক্ষের একটি ভিডিও-ও শেয়ার করেন। এতে শুরু হয় তুমুল আলোচনার ঝড়।

হিরো আলম ফেসবুকে লেখেন, ‘রিয়া মনি ম্যাক্স অভি ছবি আবারো কট খাইলেন। তারা বর্তমানে কক্সবাজার হোটেলে আছেন।’ এই পোস্টের পর আবারও হিরো আলম একাধিক পোস্ট করেন দুজনকে নিয়ে। যেখানে একটি পোস্টে তিনি অভিযোগ করেন, ‘রিয়া মনি মাঝে মাঝে হোটেলে রাত কাটাতেন আমাকে ডিভোর্স না দিয়ে। অবৈধ পরকীয়া করে আবারও তার প্রমাণ হলো। কক্সবাজার আজকে ধরা পড়েছে  হোটেলে অভির সঙ্গে।’ সঙ্গে হোটেল রুমের একটি ভিডিও শেয়ার করেন হিরো আলম।

পরবর্তী একটি পোস্টে তিনি লেখেন, ‘রিয়া মনি মাঝে মাঝে হোটেলে রাত কাটাতেন আমাকে ডিভোর্স না দিয়েই। অবৈধ পরকীয়া করে আবারও তার প্রমাণ হলো। আজ কক্সবাজারে ধরা পড়েছে হোটেলে অভির সঙ্গে।’

এদিকে গতকাল রাতে কক্সবাজারের সৈকতের আশেপাশে রিয়া মনির সঙ্গে এক যুবকের চলাফেরা নজরে এসেছে। 

প্রসঙ্গত, গত মাসে ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। আত্মহত্যা চেষ্টার আগে তার তৃতীয় স্ত্রী রিয়ামনির নামে মামলা করেছিলেন হিরো আলম। তবে সব বিভেদ ভুলে আবারও এক হয়েছিলেন। কিন্তু মাস পেরোতেই আবারও আলোচনায় হিরো আলমের স্ত্রী রিয়ামনি। কিন্তু সর্বশেষ কক্সবাজারে ‘প্রেমিকের সঙ্গে রাত কাটানো’ অভিযোগের পর আবারও এই দম্পতিকে ঘিরে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

ফেল করা শিক্ষার্থীরাও রাবিতে ভর্তি আবেদনের সুযোগ পাচ্ছেন, ব…
  • ১১ নভেম্বর ২০২৬
৩৮৯ পুরিয়া হেরোইনসহ যুবক গ্রেপ্তার
  • ১১ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধাসহ নিহত ২
  • ১১ নভেম্বর ২০২৬
প্রথম শ্রেণিতে ভর্তির বয়স পাঁচ থেকে ৬ বছর করল সরকার, নীতিমা…
  • ১১ নভেম্বর ২০২৬
প্রতি জেলা থেকে একটি করে এমপিওভুক্ত মাদ্রাসার তালিকা চাইল অ…
  • ১১ নভেম্বর ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের শর্ত শিথিল
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950