কনটেন্ট ক্রিয়েটর রাকিব হাসান হাসপাতালে ভর্তি

২৬ নভেম্বর ২০২৫, ০১:৩৯ PM , আপডেট: ২৬ নভেম্বর ২০২৫, ০১:৩৯ PM
কনটেন্ট ক্রিয়েটর রাকিব হাসান

কনটেন্ট ক্রিয়েটর রাকিব হাসান © সংগৃহীত

জনপ্রিয় ইউটিউব চ্যানেল ‘ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি’র পরিচালক ও কনটেন্ট ক্রিয়েটর রাকিব হাসান গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (৪ জুলাই) এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তার সহকর্মী হাসান আলী।

পোস্টে হাসান আলী লেখেন, ‘কোটি মানুষের মুখে হাসি ফুটানো মানুষটা আজ হাসপাতালের বেডে। সবাই ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন দ্রুত সুস্থতা দান করেন। আমিন।’

আর ওই পোস্টে আপলোড করা ছবিতে দেখা যাচ্ছে, অসুস্থ হয়ে হাসপাতালের বেডে শুয়ে আছেন রাকিব। ক্যানোলা করা হাতে চলছে স্যালাইন।  

উল্লেখ্য, ২০১৮ সালে ‘ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি’ নামে একটি ইউটিউব চ্যানেল দিয়ে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে যাত্রা শুরু করেন রাকিব। কনটেন্ট ক্রিয়েটরের পাশাপাশি লেখক হিসেবেও পরিচিতি রয়েছে তার।

১ লাখ ফলোয়ারের বাইরে আর কোনো ফেসবুক পেজ নেই মাউশির, বাকি স…
  • ০৪ অক্টোবর ২০২৬
এবছর শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার দৌড়ে এগিয়ে যারা
  • ০৪ অক্টোবর ২০২৬
বারবিকিউ পার্টিতে ‘ঝাক্কাস’ পান করে তরুণের মৃত্যু, অসুস্থ ৪
  • ০৪ অক্টোবর ২০২৬
একই বছরে ২ হজ ও ৩ ঈদ, বিরল ঘটনার সাক্ষী হবে মুসলিম বিশ্ব
  • ০৪ অক্টোবর ২০২৬
যে সরকারের আমলে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না, সে সরকার দরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
​বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ঘোষণা শুরু কাল, নোবেল…
  • ০৪ অক্টোবর ২০২৬