শনিবারে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

২২ নভেম্বর ২০১৯, ০৯:২১ PM

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (২৩ নভেম্বর) মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ। প্রথমবারের মত এসিসি ইমার্জিং টিমস কাপের শিরোপা জয়ের লক্ষ্য ম্যাচটি শুরু হবে সকাল ৯টায়।

গ্রুপ পর্বে পাকিস্তানও নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৮ উইকেটে, শ্রীলংকাকে ৯০ রানে ও ওমানকে ১৪৭ রানের বড় ব্যবধানে হারায় তারপর সেমিফাইনালে ভারতকে ৩ রানে হারিয়ে শতভাগ সাফল্য নিয়ে টুর্নামেন্টের ফাইনালে পাকিস্থান।


গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালের টিকিট পায় বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৯ উইকেটে, ভারতকে ৬ উইকেটে ও নেপালকে ৮ উইকেটে হারায় বাংলাদেশ। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই টুর্নামেন্টের সেমিফাইনালে উঠে শান্ত-সৌম্যরা।

ব্যাটসম্যান-বোলারদের দুর্দান্ত নৈপুন্যে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে উঠে বাংলাদেশ।


ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে দারবিস রাসুলির সেঞ্চুরিতে ৫০ ওভারে ৯ উইকেটে ২২৮ রানের সংগ্রহ পায় আফগানিস্তান। রাসুলি ৭টি করে চার-ছক্কায় ১২৮ বলে ১১৪ রান করেন। বাংলাদেশের হাসান মাহমুদ ও সৌম্য সরকার ৩টি করে উইকেট নেন।

জবাবে জয়ের জন্য ২২৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ৬১ বল বাকী রেখে জয়ের বন্দরে পৌঁছে বাংলাদেশ। সৌম্য সরকার ৬১, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৫৯ ও আফিফ হোসেন অপরাজিত ৪৫ রান করেন। তাই দুর্দান্ত ফর্মে থেকেই ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ।

৪ ইনিংসে ১১ উইকেট নিয়েছেন বল হাতে ডান-হাতি পেসার সুমন খান। ব্যাট হাতে টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ রানের মালিক বাংলাদেশের শান্ত। এদিকে সেরা ফর্মে রয়েছেন সৌম্য। ৪ ইনিংসে ৩টি হাফ-সেঞ্চুরিতে ২২৯ রান করেছেন সৌম্য। ৪ ইনিংসে ৩টি হাফ-সেঞ্চুরিতে ২৩৪ রান করেছেন অধিনায়ক। শান্ত’র সর্বোচ্চ ব্যক্তিগত রান ৯৪ ও সৌম্যর অপরাজিত ৮৪ রানের ইনিংস ছিলো।

 

সিপিএলে মিরাজের আগুনে বোলিং
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
১০ টাকা কেজিতে দেশের যেকোনো প্রান্তে পণ্য পাঠাবে ডাক বিভাগ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ফুটবলে চালু হলো ‘কালো কার্ড’, কাদের দেখাবেন রেফারি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর কাজ নয়, তবে ঢাবি কর্তৃপক্ষ কাজটা করে দেখাক
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা: স্বাস্থ্য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীর কিডনি প্রতিস্থাপনের টাকা জোগাতে শখের কবুতর বিক্রি ক…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9