পরিবহন শ্রমিকদের ভিলেন ইলিয়াস কাঞ্চনের পাশে শিল্পীরা

২২ নভেম্বর ২০১৯, ০৪:৪৪ PM

১৯৯৩ সালে ড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চনের স্ত্রী। এর পর থেকে দীর্ঘ ২৬ বছর ধরে নিরাপদ সড়কের দাবীতে রাজপথের এই নায়ক নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

এছাড়াও রাজপথে নেমে কিছুদিন আগেও দেখা গেছে সবাই যেন এই আইন মেনে চলেন, পথে ঘুরে ঘুরে গাড়ি চালকদের বোঝাচ্ছেন ইলিয়াস কাঞ্চন। তারপর থেকে ১ নভেম্বর থেকে নতুন সড়ক পরিবহন আইন কার্যকর হয়েছে। তবে এই নতুন সড়ক পরিবহন আইন সংস্কারের দাবিতে পরিবহন শ্রমিকরা মেনে নিতে পারছেন না। নতুন এই সড়ক পরিবহন আইনকে পাল্টাতে কর্মবিরতিও পালন করেছে পরিবহন শ্রমিকরা।

নতুন সড়ক পরিবহন আইন সংস্কারের পরিবহন শ্রমিকরা নায়ক ইলিয়াস কাঞ্চনকে অপমান করছে।
রাজপথে তার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে, তার ছবি পোড়ানো হয়েছে। তাকে হেনস্থা করার চেষ্টা করা করেছে। সত্যিকারের এই নায়কের অপমানে প্রতিবাদ জানিয়েছেন অনেকেই।

দেশের লাখ লাখ মানুষ দাঁড়িয়েছেন ইলিয়াস কাঞ্চনের পাশে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি দাঁড়িয়েছেন এই নায়কের পাশে। ব্যক্তিগতভাবে কিছু তারকারাও ইলিয়াস কাঞ্চনের অপমানের প্রতিবাদ জানিয়েছেন।

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘কাঞ্চন ভাইয়ের পাশে শিল্পী সমিতি থাকবে। যারা নিরাপদ সড়ক চায় না তারা দেশের ও সমাজের শত্রু। যারা ইলিয়াস কাঞ্চন ভাইকে অপমান করেছে তাদেরকে শিল্পী সমিতির পক্ষ থেকে তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। কাঞ্চন ভাই র্দীঘদিন ধরে মানুষকে সচেতন করে আসছেন, এটা আমাদের গর্বের বিষয়।’

চিত্রনাক সাইমন বলেন, ‘সারাদেশের মানুষ সবাই নিরাপদ সড়ক চাই। এটার বিরোধিতা করার কোনো কারণ নেই।’

চিত্রনায়ক রুবেল বলেন, ‘নিরাপদ সড়কের দাবি নিয়ে দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন। তার সঙ্গে দেশের মানুষ রয়েছেন। তাকে নিয়ে যেসব মানুষ বাজে পোস্টা ছাপিয়েছে তারা নোংরা মনের পরিচয় দিয়েছেন। আমি এই ঘটনার প্রতিবাদের পাশাপাশি তাদের বিচারের আওতায় আনার দাবি জানায়।’

নায়ক শাহরিয়াজ বলেন, ‘আমাদের একজন ইলিয়াস কাঞ্চন আছেন। একজন শিল্পী কোন পদ, গদি কিংবা ক্ষমতার আশায় নয়, সুস্থ নিরাপদ জীবনের জন্য সকলের জন্য কাজ করে যাওয়ার নিদারুণ দৃষ্টান্ত। সারাদেশের মানুষ সবাই নিরাপদ সড়ক চাই। এটার বিরোধিতা করার কোনো কারণ নেই।’

এ ছাড়া অনেক সাধারণ মানুষও সোশ্যাল মিডিয়ায় ইলিয়াস কাঞ্চনের সঙ্গে আছেন বলে সমর্থন জানাচ্ছেন।

 

সিপিএলে মিরাজের আগুনে বোলিং
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
১০ টাকা কেজিতে দেশের যেকোনো প্রান্তে পণ্য পাঠাবে ডাক বিভাগ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ফুটবলে চালু হলো ‘কালো কার্ড’, কাদের দেখাবেন রেফারি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর কাজ নয়, তবে ঢাবি কর্তৃপক্ষ কাজটা করে দেখাক
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা: স্বাস্থ্য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীর কিডনি প্রতিস্থাপনের টাকা জোগাতে শখের কবুতর বিক্রি ক…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9