সৃজিতের সঙ্গে বিয়ে নাও হতে পারে: মিথিলা

২২ নভেম্বর ২০১৯, ১১:৫৭ AM

ভারতের পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে বিয়ের বিষয়ে মুখ খুলেছেন ছোট পর্দার আলোচিত অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। তিনি বলেছেন, ‘সৃজিতের সঙ্গে বিয়ে হতে পারে, নাও হতে পারে। বিয়ে হলে জানতে পারবেন, না হলেও জানতে পারবেন।’

হোয়াটসঅ্যাপে একটি গণমাধ্যমকে মিথিলা বলেন, ‘পুরো ব্যাপারটি আমাদের একান্ত ব্যক্তিগত। আমরা ব্যাপারটিকে ব্যক্তিগত রাখতে চাই। প্রাইভেসি বলে তো একটা শব্দ আছে। আমি এসব নিয়ে বলতে পছন্দ করি না। আমার আরও অনেক কাজ আছে। আর এসব কেন জনসমক্ষে বলতে হবে? যদি খুব প্রয়োজন হয়, তাহলে আমার পরিবার আর কাছের মানুষদের সঙ্গে শেয়ার করব।’এর আগে ভারতের টাইমস অব ইন্ডিয়া পত্রিকার অনলাইন সংস্করণ জানায়, আগামী বছর ২২ ফেব্রুয়ারি সৃজিত মুখার্জির সঙ্গে মিথিলার বিয়ে হচ্ছে।

এরপর বিয়ের তারিখ নিয়ে মঙ্গলবার রাতে আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণকে সৃজিত মুখার্জি বলেন, ‘কোথাও এখনও বিয়ের দিন নির্দিষ্ট করে বলিনি। কিন্তু অনেক জায়গাতেই তা আপনা-আপনি লেখা হয়ে যাচ্ছে। এরপর যদি আমার বিয়ের কার্ড ছাপিয়ে আমাকেই পাঠিয়ে দেয়া হয়, তা হলেও আমি অবাক হব না।’তিনি আরও বলেন, ‘এখনই বিয়ের দিন নিশ্চিত করতে পারছি না। তবে শীতকালেই বিয়ে করার ইচ্ছা। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, এই সময়টাই বিয়ের জন্য আমার পছন্দ। কারণ, এ সময় ছবির কাজ কম থাকে। প্রপার ভেন্যু না পেলে বিয়ের দিন পিছিয়েও যেতে পারে। তা হলে বিয়ে করার পরবর্তী সুযোগ হবে জুন মাসে। কারণ, ছবির কাজে ব্যস্ত আছি।’

মিথিলা বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন। সাইবার জগৎকে নারী আর শিশুদের জন্য কীভাবে নিরাপদ করা যায়, সেজন্য দিল্লিতে দ্য ওবেরয়ে সাউথ এশিয়া সেফটি সামিট আয়োজন করেছে ফেসবুক। ব্র্যাকের প্রতিনিধি হিসেবে সম্মেলনে অংশ নিচ্ছেন তিনি। আগামী মঙ্গলবার তিনি দেশে ফিরবেন।

 

ট্যাগ: বিনোদন
সিপিএলে মিরাজের আগুনে বোলিং
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
১০ টাকা কেজিতে দেশের যেকোনো প্রান্তে পণ্য পাঠাবে ডাক বিভাগ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ফুটবলে চালু হলো ‘কালো কার্ড’, কাদের দেখাবেন রেফারি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর কাজ নয়, তবে ঢাবি কর্তৃপক্ষ কাজটা করে দেখাক
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা: স্বাস্থ্য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীর কিডনি প্রতিস্থাপনের টাকা জোগাতে শখের কবুতর বিক্রি ক…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9