কলকাতার মিষ্টিও গোলাপি হয়ে গেছে!

২২ নভেম্বর ২০১৯, ১১:৩৬ AM

© আনন্দবাজার

গোলাপি জ্বরে কাঁপছে গোটা কলকাতা। গোলাপি বলে প্রথম দিনরাতের টেস্টের উন্মাদনা সেখানে এতটাই যে, মিষ্টির রংও হয়ে উঠেছে গোলাপি। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলেন ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে।

শহরের বহুতল খবনগুলোর রং এখন গোলাপি। শহিদ মিনারের রংও তাই। ইডেনজুড়েও গোলাপি রং। উড়ছে গোলাপি বেলুন। ম্যাসকটও করা হয়েছে গোলাপি। গ্যালারিতে তাকালেও চোখে পড়ছে গোলাপি রং।

তবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে অবাক করেছে গোলাপি মিষ্টি। বিশেষভাবে এই মিষ্টি তৈরি হয়েছে ভারত ও বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট উপলক্ষে। মূলত সৌরভের উদ্যোগেই আয়োজিত হচ্ছে গোলাপি বলের ঐতিহাসিক এই টেস্ট।

বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পর তিনি ইডেনে জানিয়ে দিয়েছিলেন, টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ হচ্ছে এটাই। অধিনায়ক বিরাট কোহালিকে প্রথম বৈঠকেই এটা বুঝিয়েছিলেন। সৌরভের কথায়, কোহলিকে রাজি করাতে তিন সেকেন্ড লেগেছিল তাঁর। বাংলাদেশও এর আগে গোলাপি বলে টেস্ট খেলেনি। ইডেনে তাই দুই দলই গোলাপি বলে প্রথম টেস্ট খেলতে সম্মতি জানায়।

এই টেস্ট ঘিরে উন্মাদনা তুঙ্গে উঠেছে। সৌরভ আগেই জানিয়ে দিয়েছিলেন, প্রথম চারদিনের সব টিকিট শেষ হয়ে গিয়েছে। তা হয়েছে অনলাইনেই। ইডেনে কাউন্টার থেকে শুরু করাই যায়নি টিকিট বিক্রি। ময়দানজুড়ে তাই ক্রিকেটপ্রেমীদের হাহাকার টিকিটের জন্য। টেস্ট ম্যাচ ঘিরে এই উন্মাদনাই অন্য মাত্রা দিয়েছে টেস্টকে।

টেস্ট উপলক্ষে ইডেনে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘণ্টা বাজিয়ে টেস্ট শুরুর ঘোষণা করবেন তিনি। এই টেস্ট ঘিরে থাকছে জমকালো অনুষ্ঠানও। থাকছে টক শো। থাকছে প্রাক্তন ক্রিকেটারদের সংবর্ধনা। রয়েছে সঙ্গীতানুষ্ঠানও।

দুই টেস্টের সিরিজে বিরাট কোহালির দল ১-০ এগিয়ে রয়েছে। ইন্দোরে প্রথম টেস্টে ইনিংস ও ১৩০ রানে জিতেছিল ভারত। ইডেনে এখন সিরিজ জেতার হাতছানি টিম ইন্ডিয়ার সামনে।

ইডেনে গোলাপি বলে প্রথম টেস্টও দ্রুত শেষ হয়ে যাবে না তো, এমন আশঙ্কা কিন্তু রয়েছে। বিশেষ করে গোলাপি বল গোধূলি বেলায় বেশি সুইং করে বলে ব্যাটসম্যানদের কাছে তা হয়ে ওঠে বাড়তি চ্যালেঞ্জের।

গোলাপি বলে হওয়া আগের টেস্টগুলোর তুলনায় ইডেনে বেশিক্ষণ ফ্লাডলাইটের আলোয় খেলা চলবে। ফলে চ্যালেঞ্জ অনেক বেশি। অনভিজ্ঞ মুমিনুল হকের দল তা কতটা নিতে পারবে, সংশয় সেখানেই। খবর: আনন্দবাজার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
close