গোলাপি বল চিনতে পারছেন না লিটন দাস!

২২ নভেম্বর ২০১৯, ১১:১৫ AM

© ফাইল ফটো

আজ শুক্রবার থেকে কলকাতার ইডেন গার্ডেনে গোলাপি বলে প্রথম দিনরাতের টেস্ট ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। তবে তার আগে বাংলাদেশ শিবিরে ধেয়ে এল আরও বড় এক ধাক্কা! দৃষ্টি-পরীক্ষা (ভিশন টেস্ট) হওয়ার সময় ধরা পড়ল বাংলাদেশ উইকেটরক্ষক লিটন দাস গোলাপি বলের রং চিনতে পারছেন না।

লিটনের বল দেখতে সমস্যা হচ্ছে। এমন খবর বাংলাদেশ শিবির সূত্রে। ফলে ভারতের বিরুদ্ধে ইডেন টেস্টে উইকেটের পেছনে কে দাড়াবেন তা নিয়েই চিন্তা বেড়েছে রাসেল ডোমিঙ্গোর দলে।

সিরিজ শুরুর আগেই মুশফিকুর রহিম জানিয়ে দিয়েছেন, তিনি ব্যাটিংয়ে মনোযোগ দিতে চান।উইকেট কিপিং করবেন না তিনি। ফলে বাংলাদেশ শিবিরে প্রশ্ন, লিটন যদি খেলতে না পারেন, তা হলে সেই জায়গায় কে খেলবেন?

বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল হক যদিও বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বলেন, ‘এখনও চূড়ান্ত দল নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।’ তবে গোলাপি বল নিয়ে তাঁর দল যে স্বস্তিতে নেই তা কথাবার্তায় বুঝিয়ে দিয়েছেন। ব

মুমিনুল বললেন, ‘ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা জরুরি। তবে দর্শকরা গোলাপি বলে রাতে টেস্ট ক্রিকেট উপভোগ করবে। তবে খেলব তো ক্রিকেট-ই। গোলাপি বলের চ্যালেঞ্জ নিতে তৈরি আমরা।’

লিটনের গোলাপি বলে সমস্যা হচ্ছে, তা বুধবার সকালে অনুশীলনেই বোঝা গিয়েছিল। নেট বোলার ইরফানের বলে ন’বার বোল্ড হয়ে যান। পরে দৃষ্টি-পরীক্ষায় দেখা যায়, লিটন গোলাপি বল নাকি দেখতে পাচ্ছেন না। সমস্যা হচ্ছে।

লিটন অনুশীলনও করেননি। বাংলাদেশ দল যখন মন দিয়ে নেটে ব্যাটিং ও বোলিং-প্রস্তুতি সারছিল, তখন ক্লাব হাউসের বারান্দায় পায়চারি করছিলেন লিটন। পরিচিতদের সঙ্গে কথা বলতেও দেখা যায় তাঁকে। ছোটবেলা থেকেই কলকাতায় খেলতে আসছেন লিটন। ফলে সিএবি-র অনেকের সঙ্গেই তাঁর পরিচিতি রয়েছে।

ইডেনে ভারত-বাংলাদেশ ম্যাচের স্কোরারের সঙ্গেও পারিবারিক গল্প করেন তিনি। কিন্তু কেন অনুশীলন করলেন না, তা জানতে চাইতে ড্রেসিংরুমে চলে যান লিটন। ফলে বিকল্প খোঁজাও শুরু হয়েছে। মোহাম্মদ মিঠুন ঘরোয়া ক্রিকেট ও বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুর রাইডার্সের হয়ে উইকেটরক্ষক হিসেবে দায়িত্ব সামলেছেন। ফলে উইকেটরক্ষক হিসেবে ইডেনে মিঠুনকে দেখা গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

এই পরিস্থিতিতে বাংলাদেশ তিন পেসার নিয়ে ভারতীয় শিবিরে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার পরিকল্পনা করছে। নেটে ভাল ছন্দেই বল করতে দেখা গিয়েছে পেসার আল আমিন হোসেন, আবু জায়েদকে। তৃতীয় পেসার হিসেবে কে? মুস্তাফিজ়ুর রহমান নাকি ইবাদত হোসেন? হয়তো দলে ঢুকতে পারেন মুস্তাফিজ়ুর।

বাংলাদেশের ফাস্ট বোলিং কোচ ল্যাঙ্গভেল্ট মাঠের মাঝখানে অফস্টাম্প ও লেগস্টাম্প রেখে টানা বল করাচ্ছিলেন মুস্তাফিজ়ুরকে। বার বার বলছিলেন মিডল স্টাম্পে বল ঢুকিয়ে আনতে। মুস্তাফিজ়ের কাটার ও ইনসুইঙ্গার ভরসা অধিনায়ক মোমিনুল হকের।

মুমিনুল মানছেন গোলাপি বলে ভারতীয় পেসারদের মুখোমুখি হওয়া চ্যালেঞ্জে। তাঁর কথায়, ‘গোধূলিতে গোলাপি বলে খেলা কঠিন। তার উপরে ভারতের তিন বিশ্বমানের পেসারের বল খেলাটাও একটা চ্যালেঞ্জ।’ খবর: আনন্দবাজার।

সিপিএলে মিরাজের আগুনে বোলিং
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
১০ টাকা কেজিতে দেশের যেকোনো প্রান্তে পণ্য পাঠাবে ডাক বিভাগ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ফুটবলে চালু হলো ‘কালো কার্ড’, কাদের দেখাবেন রেফারি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর কাজ নয়, তবে ঢাবি কর্তৃপক্ষ কাজটা করে দেখাক
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা: স্বাস্থ্য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীর কিডনি প্রতিস্থাপনের টাকা জোগাতে শখের কবুতর বিক্রি ক…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9