আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

২২ নভেম্বর ২০১৯, ০৯:৩২ AM

আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ ইমার্জিং দল। বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে জিতে ফাইনাল নিশ্চিত করেছে টাইগাররা। ২২৯ রানের জবাবে সৌম্য সরকার ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর হাফ সেঞ্চুরিতে ৬১ বল বাকি থাকতে সাত উইকেটে আফগানদের হারায় বাংলাদেশ। আগামীকাল মিরপুরে ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস।

বৃহস্পতিবার প্রথমে ব্যাট করে আফগানিস্তান মাত্র ৭৩ রানে পাঁচ উইকেট হারায়। দারউইস রাসুল ১২৮ বলে সাতটি করে চার ও ছক্কায় ১১৪ রান করেন। নয় উইকেটে ২২৮ রানের সম্মানজনক স্কোর দাঁড় করায় আফগানরা। হাসান মাহমুদ ও সৌম্য তিনটি করে এবং তানভির দুটি উইকেট নেন। লক্ষ্য তাড়ায় শুরুতেই ওপেনার নাঈম শেখ (১৭) আউট হন। দ্বিতীয় উইকেটে সৌম্য ও নাজমুল ১০৭ রানের জুটি গড়েন। সৌম্য ৫৯ বলে তিনটি করে চার ও ছয়ে ৬১ রানে আউট হন। নাজমুল ৬৮ বলে করেন ৫৯ রান। ইয়াসির আলী (৩৮*) ও আফিফ হোসেন (৪৫*) দলকে জয়ের বন্দরে পৌঁছান। আবদুল ওয়াসি দুটি উইকেট নেন। ম্যাচসেরা সৌম্য।

আফগানিস্তান ইমার্জিং ২২৮/৯, ৫০ ওভারে (রাসুল ১১৪, শাফিক ৩৪, তারিক ৩৩। হাসান মাহমুদ ৩/৪৮, সৌম্য ৩/৫৮)।

বাংলাদেশ ইমার্জিং ২২৯/৩, ৩৯.৫ ওভারে (সৌম্য ৬১, নাজমুল হোসেন ৫৯, ইয়াসির আলী ৩৮*, আফিফ হোসেন ৪৫*। আবদুল ওয়াসি ২/৪৬)। ফল : বাংলাদেশ ইমার্জিং দল ৭ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ : সৌম্য সরকার (বাংলাদেশ)।

ট্যাগ: ক্রিকেট
সিপিএলে মিরাজের আগুনে বোলিং
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
১০ টাকা কেজিতে দেশের যেকোনো প্রান্তে পণ্য পাঠাবে ডাক বিভাগ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ফুটবলে চালু হলো ‘কালো কার্ড’, কাদের দেখাবেন রেফারি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর কাজ নয়, তবে ঢাবি কর্তৃপক্ষ কাজটা করে দেখাক
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা: স্বাস্থ্য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীর কিডনি প্রতিস্থাপনের টাকা জোগাতে শখের কবুতর বিক্রি ক…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9