যাকে বিয়ে করছেন জয়া আহসান

১৯ নভেম্বর ২০১৯, ০৩:১১ PM

দুই বাংলায় তুমুল জনপ্রিয় জয়া আহসান। দুই বাংলাতেই সমানভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশের এই অভিনেত্রী। আগামী ২৭ ডিসেম্বর কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে জয়া-প্রসেনজিৎ অভিনীত ছবি ‘রবিবার’।

ছবি মুক্তি প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে, কথার প্রসঙ্গে চলে আসে জয়া আহসানের ব্যক্তিগত বিষয়ও।

বেশ কয়েক বছর ধরেই পশ্চিমবঙ্গের সিনেমায় কাজ করছেন বাংলাদেশের তারকা অভিনেত্রী জয়া আহসান। কাজের সুবাদে বেশির ভাগ সময় তাকে কলকাতাতেই থাকছেন। ফলে বেশ কয়েকবার এমন গুঞ্জনও শোনা যায়, কলকাতায় প্রেমও করছেন তিনি! তবে এসব গুঞ্জনের অবসান হলো ‘টাইমস অব ইন্ডিয়া’-কে দেয়া জয়া আহসানের খোলামেলা সাক্ষাৎকারে!

আসন্ন ছবি ‘রবিবার’-কে কেন্দ্র করে প্রসেনজিত ও জয়া আহসানের দীর্ঘ আলাপচারিতা প্রকাশ করে টাইমস অব ইন্ডিয়া। কথা প্রসঙ্গে চলে আসে জয়া আহসানের বিভিন্ন অর্জন ও ব্যক্তিগত সম্পর্কের কথাও। প্রশ্ন এড়িয়ে না গিয়ে ব্যক্তিগত বিষয়ে খোলামেলা উত্তর দেন জয়া।

সাক্ষাৎকারে জয়া আহসানকে বলা হয়, কলকাতার এক তারকা জানিয়েছেন যে জয়া বাংলাদেশের একজনের সাথে প্রেম করছেন এবং আগামী বছর বিয়ে করবেন। নিজের সম্পর্কে এই খবর শুনে জয়া আহসান বলেন, ‘ওহ! আমার সম্পর্কে এত কিছু কে বললেন?’

এরপর জয়াকে জিজ্ঞেস করা হয়, তাহলে কি এই খবর গুজব কিনা। উত্তরে জয়া বলেন, ‘না। আমি প্রেম করছি। যার সঙ্গে সম্পর্কে জড়িয়েছি তিনি বাংলাদেশের। ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ নন। কিন্তু বিয়ের দিনক্ষণ এখনও ঠিক হয়নি।’

জয়া এখন ব্যস্ত আছেন কৌশিক গাঙ্গুলির পরিচালনায় ‘অর্ধাঙ্গিনী’ ছবির শুটিং নিয়ে। সেপ্টেম্বরে শুটিং করেছেন সৌকর্য ঘোষাল পরিচালিত ‘ভূতপরী’ ছবির। ২৭ ডিসেম্বর মুক্তি পাবে অতনু ঘোষ পরিচালিত ‘রবিবার।’ ছবিতে প্রথমবারের মতো প্রসেনজিতের সঙ্গে অভিনয় করছেন জয়া।

সিপিএলে মিরাজের আগুনে বোলিং
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
১০ টাকা কেজিতে দেশের যেকোনো প্রান্তে পণ্য পাঠাবে ডাক বিভাগ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ফুটবলে চালু হলো ‘কালো কার্ড’, কাদের দেখাবেন রেফারি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর কাজ নয়, তবে ঢাবি কর্তৃপক্ষ কাজটা করে দেখাক
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা: স্বাস্থ্য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীর কিডনি প্রতিস্থাপনের টাকা জোগাতে শখের কবুতর বিক্রি ক…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9