আইসিইউতে অভিনেত্রী নুসরাত জাহান

১৮ নভেম্বর ২০১৯, ১২:১৮ PM

শ্বাসকষ্ট নিয়ে রবিবার রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন পশ্চিমবঙ্গের সাংসদ ও টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। চিকিৎসকরা প্রাথমিকভাবে জানিয়েছেন, কোনও ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তবে সকালের দিকে তাঁর শারীরিক অবস্থার খানিকটা উন্নতি হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। তাঁকে আইসিইউতে রাখা হয়েছে।

রবিবার রাতে আচমকাই তাঁর প্রবল শ্বাসকষ্ট শুরু হয়। রাত ৯টার দিকে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শমতো তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শ্বাসকষ্ট কমাতে আইসিইউ-তে ভর্তি করিয়ে জরুরি ভিত্তিতে চিকিৎসা শুরু হয় তাঁর। ডা. সন্দীপ মণ্ডলের নেতৃত্বে  তৈরি হয় একটি মেডিক্যাল টিমও। সেই টিমের সদস্যরাই নুসরাততকে পরীক্ষা করার পর প্রাথমিকভাবে বুঝতে পারেন যে কোনও ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে তাঁর এই শ্বাসকষ্ট শুরু হয়েছে। যদিও পারিবারিক সূত্রে জানা গেছে নুসরাতের পূর্ব থেকেই অ্যাজমার সমস্যা ছিল।

রাতভর তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়। সকালের দিকে নুসরাতের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। তবে এখনও বেশ খানিকটা সময়ে তাঁকে পর্যবেক্ষণে রাখতে হবে বলে মনে করছেন চিকিৎসকরা। বিকেলে নুসরাতকে ছেড়ে দেওয়া যেতে পারে, এমন খবরও শোনা যাচ্ছে।

 

 

ট্যাগ: বিনোদন
বাজেট অধিবেশনের কার্যসূচিতে কী থাকছে?
  • ১১ জুন ২০২৬
সংসদে বাজেট অধিবেশন দেখার সুযোগ পেল ৭০ শিক্ষার্থী
  • ১১ জুন ২০২৬
আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 
  • ১১ জুন ২০২৬
দেশের ৭ অঞ্চলে বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১১ জুন ২০২৬
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ১১ জুন ২০২৬
দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষণা আজ, থাকছে বিশাল ঘাটতিও
  • ১১ জুন ২০২৬
×