আঙুল তুলে ব্রাজিল কোচকে চুপ থাকতে বললেন মেসি!

১৬ নভেম্বর ২০১৯, ১১:৩২ AM

© ইন্টারনেট

নিষেধাজ্ঞা কাটিয়ে আর্জেন্টিনা দলে ফিরের দুর্দান্ত খেললেন লিওনেল মেসির। তিন মাস পর দলে ফিরে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। জয়সূচক একমাত্র গোলটি করে ফেরাটা স্মরণীয় করে রাখলেন তিনি।

সৌদি আরবে শুক্রবার রাতে তার ফেরাটা আলোচনায় ব্রাজিল কোচ তিতের কারণেও। খেলার মধ্যে তাঁদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ই হয়েছে মেসির।

তিতের দাবি, ‘প্রীতি ম্যাচের প্রথমার্ধে মেসি তাঁকে বলেছেন, চুপ থাকো। রেফারির কাছে কিছু একটা নিয়ে অভিযোগ করছেন ব্রাজিল কোচ। সে সময় মেসিকে আঙুল তুলে তাকে রেখে কিছু একটা বলতে দেখা গেছে।’

তিতে বলেন, ‘আমি অভিযোগ করেছি কারণ তার হলুদ কার্ড দেখা উচিত ছিল। সে আমাকে চুপ থাকতে বলেছে, তাকে বলেছি চুপ থাকো।’ এ নিয়ে কোনো কথা বলতে চাই না। শক্ত রেফারির প্রয়োজন। কারণ সে করায়ত্ত করে ফেলবে।’ অভিযোগ জানিয়ে ঠিক কাজ করেছেন বলেও দাবি করেছেন তিনি।

ব্রাজিলের বিপক্ষে ম্যাচে পেনাল্টি মিস করলেও ফিরতি শটে জয়সূচক গোলটি করেন মেসি। সর্বশেষ ২০১২ সালে যুক্তরাষ্ট্রে প্রীতি ম্যাচে ব্রাজিলের বিপক্ষে ৪-৩ ব্যবধানের জয়ের ম্যাচে গোল করেছিলেন তিনি।

দক্ষিণ আমেরিকা ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবলের সমালোচনা করে তিন মাসের নিষিদ্ধ হয়েছিলেন মেসি। মেয়াদ শেষে মাঠে ফিরে জয় পেয়েছেনও। তবে মেজাজ ধরে রাখতে পারেননি বার্সেলোনা ফরোয়ার্ড।

দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষণা আজ, থাকছে বিশাল ঘাটতিও
  • ১১ জুন ২০২৬
এক ম্যাচে ৮ লাল কার্ড খেল ব্রাজিল
  • ১১ জুন ২০২৬
দুই দেশের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের
  • ১১ জুন ২০২৬
চুয়াডাঙ্গায় ২৮০ কেজি সরকারি চাল-আটা জব্দ, বিএনপি নেতাকে ৫০ …
  • ১১ জুন ২০২৬
চকরিয়ায় কারারক্ষীর বাড়িতে পুলিশ পরিচয়ে ঢুকে ডাকাতি
  • ১১ জুন ২০২৬
৮ম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ, স্বেচ্ছাসেবক দল নেতা ও সহায়ত…
  • ১১ জুন ২০২৬
×