মুমিনুলের নেতৃত্বে ভারতে পৌঁছেছেন ৮ ক্রিকেটার

০৮ নভেম্বর ২০১৯, ০৩:১৩ PM

© সংগৃহীত

ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দেশটিতে পৌঁছেছেন বাংলাদেশের ৮ ক্রিকেটার। শুক্রবার (০৮ নভেম্বর) সকাল ১১টার দিকে ভারতের উদ্দেশে রওনা হয় মুমিনুল হকের দল, সেখানে পৌঁছান বেলা ৩টার দিকে।

আগে থেকেই সেখানে অবস্থান করা টি-২০ দলের সঙ্গে যুক্ত হবেন তারা। অধিনায়ক মুমিনুল ছাড়া বাকিরা হলেন- সাদমান ইসলাম, সাইফ হাসান, ইমরুল কায়েস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহি এবং এবাদত হোসেন। সদ্য ডাক পাওয়া সাইফ হাসান আছেন জাতীয় দলে অভিষেকের অপেক্ষায়।

ইন্দোরে প্রথম টেস্টে দুদল মুখোমুখি হবে ১৪ নভেম্বর। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট কলকাতায়, ২২ নভেম্বর। প্রথম টেস্ট লাল বলে হলেও দ্বিতীয়টি হবে গোলাপি বলে।

বাংলাদেশ টেস্ট স্কোয়াড

সাদমান ইসলাম, ইমরুল কায়েস, সাইফ হাসান, মুমিনল হক সৌরভ (অধিনায়ক), লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, মোস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, আল-আমিন হোসেন, আবু জায়েদ চৌধুরী রাহী এবং এবাদত হোসেন।

মমেকে সংঘর্ষ, এক সদস্যের তদন্ত কমিটি গঠন করল ছাত্রদল
  • ১৮ এপ্রিল ২০২৬
নতুন আরও ২৩ মুখ পেল মাহফুজের অল্টারনেটিভস
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রবীণ সাংবাদিকদের জন্য সরকার অবসরভাতা চালুর উদ্যোগ নিয়েছে:…
  • ১৮ এপ্রিল ২০২৬
দীর্ঘ অপেক্ষার পর ডিপিএল, স্বস্তি আর প্রত্যাশার কথা বললেন ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
রিকশা-সিএনজিতে পাশের সিট শেয়ারে এলো বুয়েটের তিন শিক্ষার্থী…
  • ১৮ এপ্রিল ২০২৬
সিটি কর্পোরেশন নির্বাচন করছেন সারজিস আলমও! বিবেচনায় আরও যারা
  • ১৮ এপ্রিল ২০২৬