সাকিবের শাস্তি এক বছর স্থগিত

২৯ অক্টোবর ২০১৯, ০৭:২৭ PM

© ফাইল ফটো

ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার খবর না জানানোর কারণে সাকিব আল হাসানকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি। তবে ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার বিষয়টি স্বীকার করে ক্ষমা চাওয়ায় সন্তুষ্ট হয়ে বাংলাদেশ দলের এ অধিনায়কের শাস্তি এক বছর স্থগিত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা।

এই সময়ের মধ্যে সাকিব যদি কোনো অপরাধে না জড়ায় তাহলেই বাকি এক বছরের শাস্তি থেকে তিনি রেহাই পাবেন।

এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ২০২০ সালের ২৯ অক্টোবরে মাঠে ফিরতে পারবেন সাকিব। তার আগে জাতীয় এবং ঘরোয়া সব ধরনের পেশাদার ক্রিকেট থেকে দূরে থাকতে হবে বিশ্বসেরা এ অলরাউন্ডারকে।

সাকিবের নিষিদ্ধের বিষয়ে আইসিসির জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল বলেছেন, সাকিব আল হাসান একজন অত্যন্ত অভিজ্ঞ আন্তর্জাতিক ক্রিকেটার। তিনি অনেকগুলো শিক্ষামূলক অধিবেশনে অংশ নিয়েছেন এবং কোডের আওতায় তাঁর বাধ্যবাধকতাগুলো জানেন। আইসিসির এ আইন সম্পর্কেও তার জানা উচিৎ ছিল।

তিনি বলেন, সাকিব তার ত্রুটিগুলো বুঝতে পেরেছেন। তার অনুধাবন প্রক্রিয়া ভবিষ্যতে ক্রিকেটকে সহায়তা করবে। তরুণ খেলোয়াড়দের তার ভুল থেকে শিক্ষা নিতে সহায়তা করবে।

এবার তানভীরের আঘাত, বিপদ বাড়াল অস্ট্রেলিয়ার
  • ১১ জুন ২০২৬
স্থগিত হলো পাট গবেষণা ইনস্টিটিউটের নিয়োগ পরীক্ষা
  • ১১ জুন ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিশেষ বৃত্তির চেক হস্তান্তর শুরু
  • ১১ জুন ২০২৬
রাজধানীতে চলন্ত মোটরসাইকেল আরোহীর মাথায় ইট ছুড়ে বাইক ছিনতাই…
  • ১১ জুন ২০২৬
মন্ত্রিসভায় ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট অনুমোদন
  • ১১ জুন ২০২৬
ফুটবল বিশ্বকাপ খেলা মোবাইলে সহজে দেখবেন যেভাবে
  • ১১ জুন ২০২৬
×