নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে লাশ হয়ে ফিরলেন রিনা আক্তার

১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ AM
মদন থানা

মদন থানা © টিডিসি ফটো

নেত্রকোনার মদন উপজেলায় নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে দেওয়ান বাজারে টলার ঘাটে জেনারেটরের ইঞ্জিনের সাথে বোরকা ও চুল পেয়েছি রিনা আক্তার (৩৫) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা হয়।

শুক্রবার আনুমানিক রাত ৯:২৫ মিনিটে উপজেলা মাঘান ইউনিয়নের জজ মিয়ার (৬০) এর বাড়ি থেকে নববধূ মোছা:তামান্নাকে নিয়ে মদন পৌরসভার দেওয়ান বাজার ট্রলার ঘাটে পৌঁছানোর পর ইঞ্জিন চালিত ট্রলার থেকে বরযাত্রীর লোকজন নামার সময় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, মদন পৌরসভার ৮ নং ওয়ার্ডের বাসিন্দা সাত্তার মিয়া (৫৫) এর ছেলে সুজ্জামান ( ৩০)এর সঙ্গে উপজেলা মাঘান ইউনিয়নের মাঘান গ্রামের জজ মিয়ার কন্যা মোছাঃ তামান্নার সঙ্গে বিবাহ অনুষ্ঠান শেষ করে বরযাত্রীর ট্রলার মদন পৌরসভার দেওয়ান বাজার ট্রলার ঘাটে পৌঁছানোর পর ট্রলার থেকে যাত্রী নামার সময় ডিজেল চালিত জেনারেটরের ইঞ্জিনের সঙ্গে রিনা আক্তার নামের এক মহিলার বোরকা ও চুল পেছিয়ে যায় ঘটনাস্থলে গুরুতর আহত হয়।

আরও দেখুন: নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ ছাত্রদল নেতা রকি

পরে স্বজনেরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অবস্থা আশংকাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয় এবং সেখানে পৌঁছানোর পর জরুরী বিভাগর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় মদন থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ সালাহ উদ্দিন করিম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ রয়েছে বিষয়টা তদন্ত চলছে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে।  এই ঘটনায়  প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

একজন পুরুষের একাধিক স্ত্রী থাকলে সম্পত্তি বন্টন হবে কীভাবে?
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাঙ্গন রাজনীতিমুক্ত করাসহ ১৫ অনুশাসন প্রধানমন্ত্রীর, আস…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে লাশ হয়ে ফিরলেন রিনা আক্তার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাট হাতেও নজর কাড়লেন হাসান মাহমুদ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ ছাত্রদল নেতা রকি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9