সাকিবের নিষেধাজ্ঞা সম্পর্কে জানি না: পাপন

২৯ অক্টোবর ২০১৯, ০৩:৪৪ PM

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ম্যাচ ফিক্সিংয়ের বিষয় গোপন করায় সাকিব আল হাসানের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে। এই বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে নিজ বাসভবন থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘আমরা আইসিসির কাছ থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য পাইনি এখনও। তাই এই ব্যাপারে কিছু বলতে পারছি না।’

এদিকে দুই বছর পূর্বে একটি আন্তর্জাতিক ম্যাচের আগে এক জুয়াড়ির কাছ থেকে ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন সাকিব। যা সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করলেও আইসিসির দুর্নীতি দমন বিভাগকে না জানিয়ে গোপন করেন এই ক্রিকেটার। জুয়াড়িদের কল রেকর্ড ট্র্যাকিং করে পরে বিষয়টি জানতে পারে আইসিসি। বিষয়টি হালকাভাবে নেয়ায় এমন শাস্তির মুখে পড়তে হচ্ছে সাকিবকে।

সাকিবের ব্যাপারে আইসিসি কঠিন কারণ তিনি এ বিষয়ে ২৫টির মতো প্রশিক্ষণ নিয়েছিলেন।  এদিকে বিসিবি জানিয়েছে, সাকিব সহযোগিতা চাইলে প্রস্তুত রয়েছে তারা।

ফের তানভীরের আঘাত, ঘোর বিপাকে অস্ট্রেলিয়া
  • ১১ জুন ২০২৬
নতুন পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যা আছে বাজেট বক্তৃতায়
  • ১১ জুন ২০২৬
চতুর্থ দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমল কত?
  • ১১ জুন ২০২৬
৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণে চুক্তি স্বাক্ষর
  • ১১ জুন ২০২৬
এবার তানভীরের আঘাত, বিপদ বাড়াল অস্ট্রেলিয়ার
  • ১১ জুন ২০২৬
স্থগিত হলো পাট গবেষণা ইনস্টিটিউটের নিয়োগ পরীক্ষা
  • ১১ জুন ২০২৬
×