নতুন করে ভারত সফরে টি-টোয়েন্টি দল ঘোষণা কাল

২৮ অক্টোবর ২০১৯, ১০:২৫ PM

© ফাইল ফটো

ভারত সফরের তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য কদিন আগে দল ঘোষণা করা হলেও সেই স্কোয়াড বাদ দিয়ে কাল আবারো নতুন করে টি-টোয়েন্টি দল ঘোষণা হবে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান।

ভারতের বিপক্ষে ১৫ সদস্যের স্কোয়াড থেকে ইতোমধ্যেই নাম প্রত্যাহার করে নিয়েছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে চান তিনি। এছাড়াও ইনজুরিতে ভারত সফর থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। স্কোয়াড এখন ১৩ জনে পরিনত হয়েছে।

সাইফুদ্দীনের ইনজুরিতে স্কোয়াডে একটা পরিবর্তন নিশ্চিত থাকলেও শেষ মুহূর্তে তামিমের নাম প্রত্যাহার নির্বাচকদের কাজ বাড়িয়েছে। তবে সবকিছুকে ছাপিয়ে সাকিব আর বোর্ড সভাপতির স্নায়ুযুদ্ধ এখন ক্রিকেট পাড়ার ওপেন সিক্রেট।

গুঞ্জন রয়েছে নির্বাচকদের দেওয়া দলে এখনো সই করেননি বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। এদিকে সাইফুদ্দীন ও তামিমের পরিবর্তে দলে আবু হায়দার রনি এবং ইমরুল কায়েসের আসার সম্ভাবনাও রয়েছে।

এছাড়াও গুঞ্জন শোনা যাচ্ছে, ভারত সফরে নাও যেতে পারেন টাইগার টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান সহ ৭ জন ক্রিকেটার। এমতাবস্থায় সবকিছু আলোচনা করে কাল নতুন স্কোয়াড ঘোষণা করবে বিসিবি।

বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, কাল ভারত সফরের টি-টোয়েন্টি দল ও ৩০ তারিখ টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা হবে। সাকিবের ব্যাপারেও সিদ্ধান্ত হবে আগামীকাল।

কমবে স্বর্ণ ও স্বর্ণালংকারের দাম
  • ১১ জুন ২০২৬
ফের তানভীরের আঘাত, ঘোর বিপাকে অস্ট্রেলিয়া
  • ১১ জুন ২০২৬
নতুন পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যা আছে বাজেট বক্তৃতায়
  • ১১ জুন ২০২৬
চতুর্থ দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমল কত?
  • ১১ জুন ২০২৬
৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণে চুক্তি স্বাক্ষর
  • ১১ জুন ২০২৬
এবার তানভীরের আঘাত, বিপদ বাড়াল অস্ট্রেলিয়ার
  • ১১ জুন ২০২৬
×