দ্বিগুন হলো ম্যাচ ফি, এসি বাস পাবেন ঘরোয়া ক্রিকেটাররা

২৮ অক্টোবর ২০১৯, ০৬:১৯ PM

জাতীয় ক্রিকেট লিগে ক্রিকেটারদের পারিশ্রমিক প্রায় দ্বিগুণ বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগে প্রথম স্তরের ক্রিকেটাররা পেতেন ৩৫ হাজার টাকা করে, এখন থেকে তারা পাবেন ৬০ হাজার টাকা। আর দ্বিতীয় স্তরে যারা খেলেন তারা আগে পেতেন ২৫ হাজার টাকা, এখন তারা পাবেন ৫০ হাজার টাকা করে। সঙ্গে বৃদ্ধি করা হয়েছে আনুসাঙ্গিক বেশ কিছু সুবিধা। ভেন্যু থেকে হোটেলে যাওয়ার জন্য শীতাতপ নিয়ন্ত্রিত বাসের ব্যবস্থাও করা হবে এখন থেকে।

ইতিহাসে দ্বিতীয়বারের মতো বাংলদেশি ক্রিকেটারদের ধর্মঘট নিয়ে তোলপাড় শুরু হয়েছিল ক্রিকেট দুনিয়ায়। তিন দিনের এই ধর্মঘট ছিল ১৩ দফা দাবিতে। শেষে বিসিবি সব দাবি মেনে নিলে ক্রিকেটাররা মাঠে ফিরেন। সেই আন্দোলনের সুফল মিলতে শুরু করেছে এখন।

ক্রিকেটের এই উত্থানের সময়ে বিশ্বের চতুর্থ ধনী ক্রিকেট বোর্ড বিসিবি ঘরোয়া ক্রিকেটারদের যে নামেমাত্র বেতন দিত, তা নিয়ে গণমাধ্যমেও সমালোচনা হয়েছে। অবশেষে আজ সোমবার এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, জাতীয় লিগের দুই স্তরেই বেতন ভাতা বাড়ানো হচ্ছে। এবং সেটা দাবির শর্ত মেনেই এই জাতীয় লিগের প্রথম রাউন্ড থেকেই প্রযোজ্য হবে। আপাতত চার দিনের ম্যাচের জন্য এক লাখ টাকা দেওয়া না হলেও সেটা ৭১ থেকে শতভাগ বাড়ানো হচ্ছে। দ্বিতীয় স্তরের ম্যাচ ফি ২৫ হাজার থেকে ৫০ হাজার করা হচ্ছে। আর প্রথম স্তরের বেতন ৩৫ হাজার থেকে ৭১ ভাগ বাড়িয়ে ৬০ হাজার করা হয়েছে।

১১ দফা দাবির মধ্যে আরও ছিল, ঘরোয়া ম্যাচে এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে যেতে ক্রিকেটারদের বিমান ভাড়া দেওয়ার জন্য। যেসব ভেন্যুতে বিমানে যাওয়া সম্ভব, সেসব স্থানে আকাশ পথে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আর যে ভেন্যুতে আকাশ পথে যাওয়া সম্ভব নয়, সেখানে আড়াই হাজারের জায়গায় সাড়ে তিন হাজার টাকা ভাড়া দেওয়ার কথা বলা হয়েছে। দৈনিক ভাতাও দেড় হাজার থেকে আড়াই হাজার করা হয়েছে। ম্যাচের দিনের খাবারের খরচও ৮৫ ভাগ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। ভেন্যু থেকে হোটেলে যাওয়ার জন্য শীতাতপ নিয়ন্ত্রিত বাসের ব্যবস্থাও করা হবে এখন থেকে।

কুমিল্লায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
গুলশানে আ. লীগের মিছিলে অংশগ্রহণকারী ৩২ নেতা-কর্মী গ্রেপ্তার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঘরের ভেতরের যুদ্ধ: পারিবারিক সহিংসতার সমাজতাত্ত্বিক পাঠ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
একজন পুরুষের একাধিক স্ত্রী থাকলে সম্পত্তি বন্টন হবে কীভাবে?
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাঙ্গন রাজনীতিমুক্ত করাসহ ১৫ অনুশাসন প্রধানমন্ত্রীর, আস…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে লাশ হয়ে ফিরলেন রিনা আক্তার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9