মেয়েসহ হারিয়ে গেছে বাকপ্রতিবন্ধি মা

২৫ অক্টোবর ২০১৯, ০২:৪৫ PM
নিখোঁজ মা ও মেয়ে

নিখোঁজ মা ও মেয়ে © টিডিসি ফটো

মেয়েসহ এক বাকপ্রতিবন্ধি মা হারিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ৯ টায় নারায়নগঞ্জের রুপগঞ্জ থানার তারাব ব্রীজ এলাকা থেকে তারা নিখোঁজ হন।

নিখোঁজ দুইজনের নাম মাসুমা খাতুন (৩৩) ও মেয়ে জান্নাতি সিলমুন (৭)। বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন মাসুমা খাতুনের বাবা মো. আব্দুস ছাত্তার। তিনি বলেন, বৃহস্পতিবার সকালে আমার মেয়ে বাড়িওয়ালার কাছ থেকে ৫০ টাকা নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

তিনি আরও বলেন, গতকাল থেকে অনেক খুঁজেছি। কিন্তু কোথাও ওদের সন্ধান পাইনি। আজকে জানলাম গতকাল রাত ১০টার দিকে তাকে রুপগঞ্জ রেললাইনের কাছে দেখা যায়। মাসুমার কোন খোঁজ না পেয়ে আমরা রুপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।

মাসুমার ছোট ভাই আরমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, কয়েকদিন আগে আমার দুলাভাই অফিসের কাজে বাহিরে যায়। এরপর থেকেই আমার বোন উদাস থাকতো। আমার দুলাভাইয়ের বাসা থেকে যাওয়ার কারনে আমার বোন বাড়ি তেকে চলে যেতে পারে। আপনারা আমার বোনকে খুঁজে পেতে সাহায্য করুন।

এ বিষয়ে জানতে রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, মেয়ে হারিয়ে গেছে মর্মে গতকাল রুপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছে মেয়ের বাবা। আমরা তাকে খুঁজে বের করার চেষ্টা করছি।

নিখোঁজ দুইজনের সন্ধান পেলে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করতে বলেছেন নিখোঁজের পরিবারের সদস্যরা।
০১৭১৭৪৪১১৩৮
০১৭৩২৮৭৭৭৩৯

বাজেটে ফ্রিল্যান্সার-কনটেন্ট ক্রিয়েটরদের ১৫ শতাংশ ভ্যাট সম্…
  • ১১ জুন ২০২৬
ছাত্রদলের হাত থেকে রক্ষা পেলেন না সেই সমন্বয়ক মাহাদী
  • ১১ জুন ২০২৬
১০০ শতাংশ কর মওকুফের আওতায় আসছে যেসব খাত
  • ১১ জুন ২০২৬
ক্লাস চলাকালে ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় ওপর
  • ১১ জুন ২০২৬
কত টাকা বাড়ছে সিগারেটের দাম?
  • ১১ জুন ২০২৬
লিখিত পরীক্ষার সূচি প্রকাশ করল রুরাল পাওয়ার কোম্পানি লিমিট…
  • ১১ জুন ২০২৬
×