ভারত সফরে অনিশ্চিত তামিম, বিকল্প ইমরুল

২৫ অক্টোবর ২০১৯, ০৯:৫৪ AM

ব্যক্তিগত কারণে ভারত সফরের কিছু ম্যাচ মিস করতে পারেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। এমনকি আসন্ন টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজের সব ম্যাচে নাও দেখা যেতে পারে তাকে। উপরন্তু জাতীয় লিগে চোট পেয়েছেন তিনি।

সব মিলিয়ে সিরিজের পুরো অংশে নাও খেলতে পারেন তামিম। ইতোমধ্যে তার বিকল্প ঠিক করে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পুরোপুরি সফরে তাকে পাওয়া না গেলে পরিবর্তিত হিসেবে খেলতে পারেন ওপেনার ইমরুল কায়েস।

বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ভারত সিরিজে তামিমের খেলা নির্ভর করছে ডাক্তারি পরীক্ষার ওপর। ২-৩ দিনের মধ্যে জানা যাবে গোটা সিরিজে সে খেলতে পারছে কিনা? সে যদি সফরে যেতে না পারে, তা হলে পরিবর্তিত হিসেবে কাউকে ডাকা হবে। সে ক্ষেত্রে এগিয়ে আছে ইমরুল।

তামিম দ্বিতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন। স্বভাবতই স্ত্রীকে সঙ্গ দিতে চান তিনি। এ মুহূর্তে তার স্ত্রীকে কয়েকটি ডাক্তারি পরীক্ষার সম্মুখীন হতে হবে।

ভারত সফরে টেস্ট সিরিজের আগে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে খেলবে বাংলাদেশ। আগামী ৩ নভেম্বর শুরু হবে এ সিরিজ। এর পর শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্ট গড়াবে আগামী ১৪ নভেম্বর।

এসকেএফ ফার্মাসিউটিক্যালস নিয়োগ দেবে এক্সিকিউটিভ, আবেদন ১৫ …
  • ১১ জুন ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুই অনুষদে নতুন ডিন
  • ১১ জুন ২০২৬
বাজেটে ফ্রিল্যান্সার-কনটেন্ট ক্রিয়েটরদের ১৫ শতাংশ ভ্যাট সম্…
  • ১১ জুন ২০২৬
ছাত্রদলের হাত থেকে রক্ষা পেলেন না সেই সমন্বয়ক মাহাদী
  • ১১ জুন ২০২৬
১০০ শতাংশ কর মওকুফের আওতায় আসছে যেসব খাত
  • ১১ জুন ২০২৬
ক্লাস চলাকালে ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় ওপর
  • ১১ জুন ২০২৬
×