অভিনেতা হুমায়ূন সাধুর মৃত্যু

২৫ অক্টোবর ২০১৯, ০৮:৩৭ AM

রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অভিনেতা ও নির্মাতা হুমায়ূন সাধু মারা গেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গত ২৯ সেপ্টেম্বর হুমায়ূন সাধুর ব্রেন স্ট্রোক হয়। ওই সময় তাকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। এরপর আবারও তার ব্রেন স্ট্রোক হওয়ায় স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্ট ছিলেন তরুণ এই অভিনেতা।

তাকে দেশের বাইরে নেয়ার প্রস্তুতি চলছিল। অবশেষে সব চেষ্টাকে ব্যর্থ করে না ফেরার দেশে চলে গেলেন হুমায়ূন সাধু। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

হুমায়ূন সাধু একাধারে একজন অভিনেতা, নাট্যপরিচালক ও নাট্যকার। তিনি মেড ইন বাংলাদেশ সিনেমা দিয়ে অভিনয় জীবন শুরু করেন। এছাড়া মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে সহকারী পরিচালক হিসেবেও কাজ করেন।

হুমায়ূন সাধু অভিনীত আলোচিত নাটক হচ্ছে- উন মানুষ। তার পরিচালিত আলোচিত একটি নাটকের নাম 'চিকন পিনের চার্জার'। এছাড়া চলতি বছরের একুশে বইমেলায় তার লেখা একটি উপন্যাসও প্রকাশ হয়েছে।

ট্যাগ: বিনোদন
এসকেএফ ফার্মাসিউটিক্যালস নিয়োগ দেবে এক্সিকিউটিভ, আবেদন ১৫ …
  • ১১ জুন ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুই অনুষদে নতুন ডিন
  • ১১ জুন ২০২৬
বাজেটে ফ্রিল্যান্সার-কনটেন্ট ক্রিয়েটরদের ১৫ শতাংশ ভ্যাট সম্…
  • ১১ জুন ২০২৬
ছাত্রদলের হাত থেকে রক্ষা পেলেন না সেই সমন্বয়ক মাহাদী
  • ১১ জুন ২০২৬
১০০ শতাংশ কর মওকুফের আওতায় আসছে যেসব খাত
  • ১১ জুন ২০২৬
ক্লাস চলাকালে ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় ওপর
  • ১১ জুন ২০২৬
×