বাংলাদেশের বিপক্ষে ভারতের দল ঘোষণা, থাকছেন না কোহলি

২৪ অক্টোবর ২০১৯, ০৬:২৮ PM

© সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে ভারত। আগেই গুঞ্জন উঠেছিলো বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেয়া হতে পারে নিয়মিত অধিনায়ক বিরাট কোহলিকে। অবশেষে সেই গুঞ্জনই বাস্তবে রূপ নিলো।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজের জন্য দল ঘোষণলা করল ভারতীয় ক্রিকেট বোর্ড।

আর সেখানে টি-টোয়েন্টি দলে রাখা হয়নি কোহলিকে। তাকে বিশ্রামে দিয়ে নেতেৃত্বের দায়িত্ব দেয়া হয়েছে রোহিত শার্মাকে। তবে টেস্ট দলে রয়েছেন কোহলি।

গত দুই বছর ধরে টানা ক্রিকেট খেলে চলেছেন বিরাট। তাই বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রামে যেতে পারেন কোহলি, সেই ইঙ্গিত ছিল আগে।

বিশ্বকাপের পরে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেও বিরাটকে বিশ্রামে পাঠানোর কথা ভাবা হয়েছিল নির্বাচকদের তরফে। তবে সেই সময় বিরাট নিজেই বিশ্রাম নিতে চাননি। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকেও পর্যুদস্ত করে সিরিজ জিতেছে ভারত। বাংলাদেশ সফরের পরে ওয়েস্ট ইন্ডিজ খেলতে আসছে খারতে। তারপরে শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেট সিরিজ। যদিও সেই সিরিজ এখনও চূড়ান্ত নয়।

তারপরে নিউজিল্যান্ড সফর শেষেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর মাঝে আইপিএলেও খেলতে হবে। তাই বাংলাদেশ সিরিজই বিরাটের বিশ্রামের পক্ষে আদর্শ সময় মনে করছে বিসিসিআই।

টি-টোয়েন্টি দলে রয়েছে শিবম দুবে নামে একটি নতুন মুখ । অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়ার জায়গায় খেলবেন তিনি। মুম্বইয়ের তারকা ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটে এবং আইপিএলে আরসিবির জার্সিতে টানা খেলে নজর কাড়ছিলেন।

এদিকে, টেস্ট কিংবা টি-টোয়েন্টি দুই স্কোয়াডেই নেই জসপ্রীত বুমরা এবং হার্দিক পাণ্ডিয়াকে।

টেস্ট ও টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা দেয়া হয়েছে ঋষভ পন্থকে। তবে তার উদ্বেগ বাড়িয়ে টি-টোয়েন্টি স্কোয়াডে অন্তর্ভূক্ত করা হয়েছে ফর্মে থাকা সঞ্জু স্যামসনকে। টেস্টে কুলদীপ যাদব ফিরতেই জায়গা হারাতে হল রাঁচি টেস্টে দুরন্ত অভিষেক ঘটানো শাহবাজ নাদিম।

বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, সঞ্জু স্যামসন, শ্রেয়স আইয়ার, মণীশ পাণ্ডে, ঋষভ পন্থ, ওয়াশিংটন সুন্দর, ক্রুনাল পাণ্ডিয়া, যুজবেন্দ্র চাহাল, রাহুল চাহার, দীপক চাহার, খলিল আহমেদ, শিবম দুবে, শার্দুল ঠাকুর

বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টেস্ট স্কোয়াড: বিরাট কোহলি, রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, হনুমা বিহারী, ঋদ্ধিমান সাহা, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, মহম্মদ শামি, উমেশ যাদব, ইশান্ত শর্মা, শুভমান গিল, ঋষভ পন্থ।

ঘরের ভেতরের যুদ্ধ: পারিবারিক সহিংসতার সমাজতাত্ত্বিক পাঠ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
একজন পুরুষের একাধিক স্ত্রী থাকলে সম্পত্তি বন্টন হবে কীভাবে?
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাঙ্গন রাজনীতিমুক্ত করাসহ ১৫ অনুশাসন প্রধানমন্ত্রীর, আস…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে লাশ হয়ে ফিরলেন রিনা আক্তার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাট হাতেও নজর কাড়লেন হাসান মাহমুদ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9