গোলাপি বলে টেস্ট খেলবে বাংলাদেশ!

২৪ অক্টোবর ২০১৯, ০৬:০৯ PM

© টিডিসি ফটো

বছর চারেক আগে ঠিক নভেম্বর মাসেই প্রথমবারের মতো দিন-রাতের টেস্ট দেখেছে ক্রিকেট বিশ্ব। কিন্তু এ সময়ের মধ্যে বাংলাদেশ এবং ভারতের কেউই গোলাপি বলে দিন-রাতের টেস্ট খেলার স্বাদ পায়নি। এবার সেই নভেম্বরেই প্রথমবারের মতো ফ্লাডলাইটের আলোয় গোলাপি বলের টেস্ট ম্যাচে মুখোমুখি হতে পারে বাংলাদেশ ও ভারত। ভারতের সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ এমন খবরই জানিয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিসিসিআইয়ে বৈঠকে বসবেন সভাপতি সৌরভ গাঙ্গুলী ও ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। তাঁদের মধ্যে এ বিষয়টি নিয়ে আলোচনা হবে। দুই পক্ষ একমত হলে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজে এক ম্যাচ দিবা হতে পারে। বিসিসিআই সভাপতি ও ভারতের সাবেক অধিনায়ক সৌরভ দিন-রাতের টেস্ট খেলার সমর্থক। তবে দলের ওপর নিজের সিদ্ধান্ত তিনি চাপিয়ে দেবেন না। দল ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেই সৌরভ চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য আজ স্কোয়াড ঘোষণার কথা রয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। নভেম্বরের শুরুতে গড়াবে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। ১৪ নভেম্বর ইন্দোরে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। কলকাতায় দ্বিতীয় টেস্ট শুরু হবে ২২ নভেম্বর থেকে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে একটি ম্যাচ দিন-রাতের হওয়ার সম্ভাবনা শতকরা ৫০ ভাগ।

দিন-রাতের টেস্ট খেলা নিয়ে এর আগে আপত্তি জানিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ভারতের টেস্ট সিরিজে এক ম্যাচ দিবা-রাত্রির আয়োজন করতে চেয়েছিলেন বিসিসিআইয়ের তৎকালীন ভারপ্রাপ্ত সচিব অমিতাভ চৌধুরী। কিন্তু বোর্ডের কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটরস (সিওএ) মহল জানিয়ে দেন, খেলোয়াড়েরা দিন-রাতের টেস্ট খেলতে অনাগ্রহী।

তবে সৌরভ গাঙ্গুলী ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল-এর (সিএবি) দায়িত্ব নেওয়ার পর ঘরোয়া ক্রিকেটে গোলাপি বল চালু করেন। বিসিসিআই সভাপতি হিসেবে নতুন দায়িত্ব পাওয়া সৌরভ গত সপ্তাহে এ নিয়ে বলেছেন, ‘দেখা যাক কী ঘটে। টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলার আগে বিসিসিআই সদস্যদের অনুমোদন দরকার। সব সময় বিশ্বাস করেছি এটাই টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ।’

দিন-রাতের টেস্ট খেলা নিয়ে এর আগে বাংলাদেশও আপত্তি জানিয়েছে। এ বছর নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের খেলা দুই টেস্টের একটি দিবা-রাত্রির আয়োজন করতে চেয়েছিল স্বাগতিকদের ক্রিকেট বোর্ড। কিন্তু গত বছরই এ ব্যাপারে আপত্তি জানানো হয় বাংলাদেশের তরফ থেকে।

ফের তানভীরের আঘাত, ঘোর বিপাকে অস্ট্রেলিয়া
  • ১১ জুন ২০২৬
নতুন পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যা আছে বাজেট বক্তৃতায়
  • ১১ জুন ২০২৬
চতুর্থ দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমল কত?
  • ১১ জুন ২০২৬
৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণে চুক্তি স্বাক্ষর
  • ১১ জুন ২০২৬
এবার তানভীরের আঘাত, বিপদ বাড়াল অস্ট্রেলিয়ার
  • ১১ জুন ২০২৬
স্থগিত হলো পাট গবেষণা ইনস্টিটিউটের নিয়োগ পরীক্ষা
  • ১১ জুন ২০২৬
×