সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

২০ অক্টোবর ২০১৯, ০৬:৩৪ PM
বৃত্তি প্রদান অনুষ্ঠান

বৃত্তি প্রদান অনুষ্ঠান © সংগৃহীত

বেসরকারি সংস্থা আশার পক্ষ থেকে এ বছর এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া সুবিধা বঞ্চিত ৪৭ জন শিক্ষার্থীকে এককালীন বৃত্তি প্রদান করা হয়েছে।

আজ রবিবার দুপুরে ময়মনসিংহ শহরের একটি বেসরকারি সংস্থার মিলনায়তনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা তুলে দেওয়া হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন শ্যামল কুমার ধর। বিশেষ অতিথি ছিলেন আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর নারায়ণ চন্দ্র ভৌমিক।

বক্তব্য রাখেন আশা কর্মকর্তা এ এস এম তৌহিদ, গিয়াস উদ্দিন, সাংবাদিক আতাউল করিম খোকন। বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের অনেকেই মেডিক্যাল কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠা ভর্তির সুযোগ পেয়েছে। বৃত্তির এ টাকায় শিক্ষার্থীরা উপকৃত হবে বলে জানায়।

ট্যাগ: বৃত্তি
ফের তানভীরের আঘাত, ঘোর বিপাকে অস্ট্রেলিয়া
  • ১১ জুন ২০২৬
নতুন পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যা আছে বাজেট বক্তৃতায়
  • ১১ জুন ২০২৬
চতুর্থ দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমল কত?
  • ১১ জুন ২০২৬
৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণে চুক্তি স্বাক্ষর
  • ১১ জুন ২০২৬
এবার তানভীরের আঘাত, বিপদ বাড়াল অস্ট্রেলিয়ার
  • ১১ জুন ২০২৬
স্থগিত হলো পাট গবেষণা ইনস্টিটিউটের নিয়োগ পরীক্ষা
  • ১১ জুন ২০২৬
×