খুলে দেওয়া হল পাবজি

১৯ অক্টোবর ২০১৯, ০৯:২৮ AM

খুলে দেওয়া হয়েছে অনলাইন ভিডিও গেম প্লেয়ার আননোনস ব্যাটেল গ্রাউন্ডস (পাবজি)। শুক্রবার রাতে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার তার ফেসবুক ফেরিফায়েড পেজে স্ট্যাটাস দিয়ে খুলে পাবজি দেওয়ার বিষয়টি জানান। দক্ষিণ কোরিয়ার ডেভেলপার প্রতিষ্ঠান ব্লুহোল তৈরি করেছে এটি।

এর আগে গেমটির সহিংস বিষয়বস্তু শিক্ষার্থীদের ওপর বিরূপ প্রভাব ফেলছে—এমন আশঙ্কা থেকে বাংলাদেশে গেমটি নিষিদ্ধ করে দেওয়া হয়। নিষিদ্ধের ফলে তরুণ-তরুণীদের কাছে জনপ্রিয় অনলাইন গেম পাবজি ইনস্টল করা যাচ্ছিল না।

ফেসবুক স্ট্যাটাসে মন্ত্রী জানান, “পাবজি ব্যবহারকারী যারা এটি ব্লক করায় নাখোশ ছিলেন তারা জেনে খুশি হবেন যে এটি আর ব্লক করা নেই।”

অনলাইনে একাধিক ব্যক্তি মিলে খেলতে হয় এ গেম। একটি নির্জন দ্বীপে অন্যদের হত্যা করে নিজেকে টিকে থাকতে হয় গেমটিতে। শেষ পর্যন্ত যে ব্যক্তি বা দল জীবিত থাকে, সে-ই বিজয়ী হয়।

তাসকিনের জোড়া আঘাতের পর বৃষ্টি, বন্ধ খেলা
  • ১১ জুন ২০২৬
‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি, ওয়ান ওয়ালেট’ চালুর ঘোষণা সরকারের
  • ১১ জুন ২০২৬
কেন্দ্রীয় যুবদলের সহ সাধারণ সম্পাদক হলেন সোনাগাজীর রানা 
  • ১১ জুন ২০২৬
চাকসুর উদ্যোগে শিক্ষার্থীদের জন্য আবার ‘জোবাইক’ সেবা চালু
  • ১১ জুন ২০২৬
পরীক্ষামূলক ‘ই-হেলথ কার্ড’ চালু হচ্ছে ৫ জেলায়: প্রধানমন্ত্রী
  • ১১ জুন ২০২৬
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটি বাতিল করল অস্ট্রেলি…
  • ১১ জুন ২০২৬
×